বনশ্রীর ওই দুই শিশুর মাকে গ্রেফতার দেখানো হচ্ছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০১৬, ১২:১৯আপডেট : ০৩ মার্চ ২০১৬, ১৫:২১

মাহফুজা মালেক জেসমিন রামপুরার বনশ্রীতে দুই ভাইবোন নুসরাত আমান অরনী (১২) ও আলভী আমানের (৬) মা মাহফুজা মালেক জেসমিনকে গ্রেফতার দেখানো হচ্ছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এই তথ্য জানিয়েছে। মাহফুজা মালেক জেসমিন তার দুই শিশুকে হত্যার দায় স্বীকার করায় তাকে আটক অবস্থা থেকে এখন গ্রেফতার দেখানো হবে বলে র‌্যাব সূত্রে জানা গেছে।
বৃহস্পতিবার (৩ মার্চ) র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান জানান, দুই শিশুকে হত্যার দায় স্বীকার করেছেন তাদের মা। জিজ্ঞাসাবাদের সময় তিনি এই কথা স্বীকার করেন। এখন তার ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের  পঞ্চম শ্রেণির ছাত্রী নুসরাত আমান অরনী ও হলি ক্রিসেন্ট স্কুলের নার্সারির ছাত্র আলভী আমানকে সোমবার মৃত ঘোষণা করেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা। তাদের শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ময়তাদন্তের পর জানান তারা। তবে দুই শিশুর স্বজনরা দাবি করছিলেন আগের দিন একটি চাইনিজ রেস্টুরেন্ট থেকে আনা খাবার খেয়ে বিষক্রিয়ায় তারা মারা গেছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী  তাদের বাবা আমানুল্লাহ, মা মাহফুজা মালেক জেসমিন ও খালা মিলাকে জিজ্ঞাসাবাদ করেন। বুধবার জামালপুরে জিজ্ঞাসাবাদের পর তাদের নিয়ে আসা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, শিশুদুটির বাবা-মা অসংলগ্ন কথাবার্তা বলছিলেন। তাদের কাছে পৃথকভাবে শিশুদু’টির মৃত্যুর বিষয় জানতে চাওয়া হলে তাদের তথ্যে গরমিল পাওয়া যায়।

তবে তদন্ত সংশ্লিষ্টদের ধারণা, স্বামী-স্ত্রীর মধ্যে সৃষ্ট কোনও বিরোধের শিকার হয়েছে দুই সন্তান। ঘটনার সময় মাহফুজা মালেক জেসমিন ও তার বোন আফরোজা মালেক মিলা বাসায় ছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ইতোমধ্যে স্বামী-স্ত্রী দু’জনের মোবাইল ফোন ট্র্যাকিং করা হয়েছে বলে র‌্যাব সূত্রে জানা গেছে। এ ঘটনায় আরও কয়েকজনকে সন্দেহের তালিকায় রেখেছে র‌্যাব।

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম