প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদের অবসান হয়েছে সালমান ফজলুর রহমান এবং তারিক আহমেদ সিদ্দিকের। তাদের পদের অবসান ঘটিয়ে আদেশ জারি করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
সালমান এফ রহমান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ছিলেন। আর নিরাপত্তা উপদেষ্টা হিসেবে ২০১৫ সাল থেকে দায়িত্ব পালন করছিলেন মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক।









