আট মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস নিয়োগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০২৪, ১২:২১আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ১৩:২৭

নতুন সরকারের নবনিযুক্ত আট জন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর একান্ত সচিব (পিএস) নিয়োগ দেওয়া শুরু হয়েছে। রবিবার (১৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আট মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পিএস নিয়োগ করে প্রজ্ঞাপন জারি করা হয়। পর্যায়ক্রমে সব মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পিএস নিয়োগ দেওয়া হবে বলে জানা গেছে।

যাদের নিয়োগ দেওয়া হয়েছে তাদের মধ্যে, পরিকল্পনামন্ত্রী আব্দুস সালামের একান্ত সচিব (পিএস) নিয়োগ পেয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবদুল হামিদ মিয়া; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর পিএস নিয়োগ পেয়েছেন জাতীয় সংসদ সচিবালয়ের উপসচিব নাইমুল আজম খান এবং শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর পিএস নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. শাহগীর আলম।

নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর পিএস নিয়োগ পেয়েছেন ওই মন্ত্রণালয়েরই উপসচিব মো. আমিনুর রহমান। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমির পিএস নিয়োগ পেয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব মো. মোস্তাফিজুর রহমান।

এছাড়াও মুক্তিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের পিএস সানোয়ার হোসেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পিএস আলমগীর হোসেন এবং এছাড়া ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের পিএস মুশফিকুর রহমানকে পুনর্নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, অবিলম্বে এই নিয়োগ কার্যকর হবে। মন্ত্রীরা যতদিন তাদের স্বপদে বহাল থাকবেন কিংবা তারা যতদিন এই কর্মকর্তাদের পিএস হিসেবে রাখার অভিপ্রায় ব্যক্ত করবেন, ততদিন তাদের নিয়োগ বলবৎ থাকবে।

/এসআই/ইউএস/
সম্পর্কিত
ছুটিতে থাকলেও মন্ত্রীরা যেসব সুবিধা পান
মায়ের মৃত্যুর ঘটনায় সেই যুগ্মসচিব সন্তানকে মোংলা বন্দর থেকে প্রত্যাহার
জ্বালানি সাশ্রয়ে সরকারি সভা-সেমিনারে ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহারের নির্দেশ
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম