শেখ হাসিনাকে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর অভিনন্দন

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৬ জানুয়ারি ২০২৪, ১৫:৪৩আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ১৫:৪৩

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেট্রি অর্পো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।

শেখ হাসিনাকে পাঠানো এক অভিনন্দনবার্তায় ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নতুন মেয়াদে ক্ষমতায় আসায় এবং আপনার দেশের জন্য নতুন সরকার গঠন করায় আমি আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।

তিনি আরও বলেন, আমাদের দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক-সহযোগিতা আরও বৃদ্ধির ক্ষেত্রে একটি দৃঢ় ভিত্তি গড়ে তোলার সুযোগ করে দেবে। আমি আমাদের পারস্পরিক স্বার্থে বিভিন্ন ক্ষেত্রে অংশীদারত্বের অপেক্ষায় রয়েছি।

পেট্রি অর্পো বলেন, অনুগ্রহ করে আমার সর্বোচ্চ বিবেচনার আশ্বাস আপনি গ্রহণ করুন।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮টি আসনের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ ২২২টি পেয়ে নিরঙ্কুশ বিজয় লাভ করে। ১০ জানুয়ারি সংসদ সদস্য হিসেবে শপথ নেন নির্বাচিত সংসদ সদস্যরা।

১১ জানুয়ারি সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শেখ হাসিনা ও তার নতুন মন্ত্রিসভার ৩৬ সদস্যকে শপথ পাঠ করান। এর মধ্য দিয়ে পঞ্চম ও টানা চতুর্থবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন শেখ হাসিনা।

সূত্র: বাসস

/এনএআর/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
প্রথম সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী
মশক নিধন বৈজ্ঞানিক বিষয়, ডোবার পাশে সমাধান নেই: আসিফ মাহমুদ
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক