রিয়াদে ওয়ার্ল্ড ডিফেন্স শো পরিদর্শন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০২৪, ২২:১৫আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ২২:১৫

সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ডিফেন্স শো পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিভিন্ন দেশের প্যাভিলিয়ন পরিদর্শন করেন। এ সময় সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন। সৌদি সরকারের আমন্ত্রণে গত ৫ ফেব্রুয়ারি তিনি সৌদি আরব যান। গত ৪ ফেব্রুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ ওয়ার্ল্ড ডিফেন্স শো অনুষ্ঠিত হবে। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ওয়ার্ল্ড ডিফেন্স শো পরিদর্শন শেষে ৬ ফেব্রুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী সৌদি আরবের রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম পরিদর্শন করেন এবং প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও এর সমাধান নিয়ে দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। মন্ত্রী সৌদি আরবে অবস্থানরত প্রায় ৩০ লাখ প্রবাসী বাংলাদেশিদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আরও তৎপর হওয়ার জন্য এবং তারা যেন সঠিক সময়ে পাসপোর্টসহ অন্যান্য সেবাগুলো সহজে পান, সে ব্যাপারে আরও সচেতন হওয়ার জন্য দূতাবাসের কর্মকর্তাদের নির্দেশনা দেন।

পরে তিনি জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট অফিসও পরিদর্শন করেন। স্বরাষ্ট্রমন্ত্রী মক্কায় পবিত্র ওমরা পালন ও মদিনায় হযরত মোহাম্মদ (স.)-এর পবিত্র রওজা মোবারক জিয়ারত করে আগামী ১১ ফেব্রুয়ারি দেশে ফিরবেন।

/জেইউ/এমএস/
সম্পর্কিত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
রামিসা হত্যার বিচার দ্রুত শেষের আশা, ‘ডলার’ সম্পর্কে তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
কী হচ্ছে জঙ্গল সলিমপুরে
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি