অচিরেই স্মার্ট পার্লামেন্ট প্রতিষ্ঠিত হবে: স্পিকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৫১আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৫১

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা তাদের দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করে চলেছেন। জাতীয় সংসদের কাজ আইন অনুযায়ী পরিচালিত হচ্ছে। অচিরেই স্মার্ট পার্লামেন্ট প্রতিষ্ঠিত হবে।

রবিবার (ফেব্রুয়ারি) জাতীয় সংসদের উত্তর প্লাজায় নবনির্মিত কনফারেন্স রুমে সংসদ সচিবালয়ের বিভিন্ন উইংয়ের মধ্যে বিশেষ সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘প্রত্যেক বছরের শুরুতে জাতীয় সংসদ সচিবালয়ের সব উইংয়ের অংশগ্রহণে এ ধরনের সমন্বয় সভার গুরুত্ব অনেক। এ ধরনের সমন্বয় সভায় আগামী পাঁচ বছরের পরিকল্পনা করা সম্ভব।’

স্পিকার বলেন, ‘বিভিন্ন উইংয়ের সমস্যাগুলোকে গুরুত্ব অনুযায়ী সমাধান করতে হবে।’ এ সময় তিনি জাতীয় সংসদ সচিবালয়ের সাইবার সিকিউরিটি বৃদ্ধি, মানব সম্পদ শাখার সক্ষমতা বৃদ্ধি এবং সংসদ লাইব্রেরিকে ডিজিটালাইজড করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

তিনি সংসদ সচিবালয়ের প্রশাসনিক, লেজিসলেটিভ ও প্রকিউরমেন্ট কার্যক্রমে গতিশীলতা আনয়নে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।

সমন্বয় সভায় স্বাগত বক্তব্য দেন জাতীয় সংসদের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম। এছাড়াও বক্তব্য দেন অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট উইংয়ের অতিরিক্ত সচিব মো. নূরুজ্জামান, মানব সম্পদ উইংয়ের অতিরিক্ত সচিব মাহবুবা পান্না, সংসদ সচিবালয়ের ব্রডকাস্টিং অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি (বিঅ্যান্ডআইটি) অনুবিভাগের মহাপরিচালক যুগ্মসচিব এস এম মঞ্জুর, লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের যুগ্মসচিব বেগম ছুমিয়া খানম প্রমুখ।

/ইএইচএস/আরকে/
সম্পর্কিত
দায়িত্ব বাস্তবায়নে সংসদ সদসস্যদের কার্যপ্রণালী বিধির জ্ঞান থাকা আবশ্যক: স্পিকার
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে পররাষ্ট্রমন্ত্রীকে সমর্থনের আহ্বান 
জিয়াউর রহমানকে হত্যা না করলে বাংলাদেশ আজ সমৃদ্ধ রাষ্ট্র হতো: স্পিকার
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম