তিউনিসিয়ায় নৌ-দুর্ঘটনায় নিহত আট বাংলাদেশির পরিচয় প্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৩৩আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:১২

সম্প্রতি তিউনিসিয়ার কাছে ভূমধ্যসাগরে নৌকা ডুবে নিহত আট বাংলাদেশির পরিচয় জানা গেছে। নিহত বাংলাদেশিদের মধ্যে মাদারীপুর জেলার ৫ জন এবং গোপালগঞ্জের ৩ জন। ওই নৌকা থেকে আরও ২৭ জন বাংলাদেশিকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। তাদের মধ্যে একজনের অবস্থা মুমূর্ষু।

এর আগে শনিবার (১৭ ফেব্রুয়ারি) লিবিয়ার বাংলাদেশ দূতাবাস এক ফেসবুক পোস্টে জানায়, লিবিয়া উপকূল থেকে ৫২ জনের একদল অভিবাসী সাগর পথে ইউরোপ যাওয়ার চেষ্টা করছিল। ১৫ ফেব্রুয়ারি তিউনিসীয় উপকূলে তাদের বহনকারী নৌকাটিতে অগ্নিকাণ্ড ঘটে। পরে তিউনিসিয়ার নৌবাহিনী নৌকাটি থেকে ৯ অভিবাসীর মৃতদেহ এবং ৪৩ জনকে জীবিত উদ্ধার করে। জীবিত অবস্থায় উদ্ধারকৃতদের মধ্যে ২৬ বাংলাদেশি নাগরিক রয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

নৌকার আরোহীদের মধ্যে মিসর, পাকিস্তান ও সিরিয়ার নাগরিকও ছিল।

নৌ-দুর্ঘটনায় নিহত বাংলাদেশিরা হলেন–

১) সজল, ঠিকানা– শেনদিয়া, খালিয়া, রাজৈর, মাদারীপুর।

২) নয়ন বিশ্বাস, বাবা–পরিতোষ বিশ্বাস, ঠিকানা–কদমবাড়ি উত্তরপাড়া, কদমবাড়ি, রাজৈর, মাদারীপুর।

৩) মামুন সেখ, ঠিকানা–সরমঙ্গল, খালিয়া, রাজৈর, মাদারীপুর।

৪) কাজি সজীব, পিতা–কাজী মিজানুর, মা–রেণু বেগম, ঠিকানা–তেলিকান্দি, বাজিতপুর নতুন বাজার, রাজৈর, মাদারীপুর।

৫) কায়সার, ঠিকানা–কেশরদিয়া, কবিরাজপুর, রাজৈর, মাদারীপুর। 

৬) রিফাত, বাবা–দাদন, ঠিকানা–বড়দিয়া, রাগদী, মুকসুদপুর, গোপালগঞ্জ।

৭) রাসেল, ঠিকানা–ফতেহপট্টি, দিগনগর, মুকসুদপুর, গোপালগঞ্জ।

৮) ইমরুল কায়েস আপন, বাবা–মো. পান্নু শেখ, মা–কামরুন্নাহার কেয়া, ঠিকানা–গয়লাকান্দি, গঙ্গারামপুর গোহালা, মুকসুদপুর, গোপালগঞ্জ।

উদ্ধার করা বাংলাদেশিদের সঙ্গে কথা বলছেন বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা (ছবি: লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজ থেকে)

লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের এক ফেসবুক পোস্টে জানানো হয়, উদ্ধারকৃত বাংলাদেশিদের সার্বিক কল্যাণ ও মৃত্যুবরণকারীদের তথ্য নিশ্চিত করতে দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো. রাসেল মিয়ার নেতৃত্বে একটি টিম ১৯ ফেব্রুয়ারি তিউনিসিয়ার জারজিস শহরে পৌঁছান। তারা ইতোমধ্যে নৌ-দুর্ঘটনায় জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করে হতাহত বাংলাদেশিদের প্রাথমিক পরিচয় নিশ্চিত করতে সক্ষম হয়েছেন।

মুমূর্ষু অবস্থায় হাসপাতালে রয়েছেন মাদারীপুর জেলার রাজৈর থানার আমগ্রাম ইউনিয়নের মনোরঞ্জন সরকারের ছেলে মনতোষ সরকার।

দূতাবাসের পক্ষ থেকে নিহত বাংলাদেশিদের বিস্তারিত তথ্য নিশ্চিত করে স্থানীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের মৃতদেহ দেশে পাঠানোর প্রচেষ্টা চালানো হচ্ছে। এই লক্ষ্যে দূতাবাস তিউনিসিয়া ও বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে। এছাড়াও দুর্ঘটনায় জীবিত উদ্ধার হওয়া বাংলাদেশিদের দেশে পাঠানোসহ তাদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে দূতাবাসের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

/এসএসজেড/এফএস/
সম্পর্কিত
প্রবাসীদের নিরাপত্তায় বিমানবন্দর সড়কে বসছে শতাধিক সিসি ক্যামেরা
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সর্বশেষ খবর
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
ফেব্রিক্স আমদানিতে নিষেধাজ্ঞা নিয়ে নতুন উদ্বেগ পোশাক খাতে
ফেব্রিক্স আমদানিতে নিষেধাজ্ঞা নিয়ে নতুন উদ্বেগ পোশাক খাতে
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ