মিরপুরে টিকিট নিয়ে সংঘর্ষ: ইটের আঘাতে বাসযাত্রী হাসপাতালে

ঢাবি প্রতিনিধি
০৫ মার্চ ২০১৬, ১৪:৩৯আপডেট : ০৫ মার্চ ২০১৬, ১৪:৪৩

টিকিট সংকট নিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে অবস্থান নিয়েছে পুলিশ মিরপুর স্টেডিয়াম এলাকায় টিকিট নিয়ে সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন এক বাসযাত্রী। শনিবার সকাল ১১টা নাগাদ এ দুর্ঘটনা ঘটে। সংকটাপন্ন অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন ঢামেক ক্যাম্প পরিদর্শক মোজাম্মেল হক।
আহত বাসযাত্রীর নাম সাইদ(২৫)। ঢাকার পশ্চিম মনিপুর নিবাসী এই তরুণ একটি এনজিওতে কাজ করেন।
সাইদের আত্মীয়রা জানান, মিরপুর থেকে বনানীতে যাওয়ার সময় তাকে বহনকারী ট্রাস্ট গাড়িটি সংঘর্ষের এলাকা অতিক্রমকালে একটি বড় ইটের টুকরা উড়ে এসে জানালার পাশে বসা সাইদের মাথায় লাগে। রক্তক্ষরণ হতে থাকলে সংকটাপন্ন অবস্থায় তাকে দুপুর ১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
৬ মার্চ অনুষ্ঠেয় বাংলাদেশ ও ভারতের মধ্যকার এশিয়া কাপ ফাইনাল ম্যাচের টিকিটের সংকট দেখা দিলে পুলিশের সঙ্গে খেলা দেখতে আগ্রহীদের সংঘর্ষ ঘটে। জলকামান ও রায়টকার এনে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।
/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম