দেশের পরিবেশ নিজেদের প্রয়োজনেই ঠিক রাখতে হবে: স্পিকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০২৪, ২১:০৩আপডেট : ০৩ মার্চ ২০২৪, ২১:০৩

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, দেশের পরিবেশ নিজেদের প্রয়োজনেই ঠিক রাখতে হবে। নদী দূষণ, চামড়া শিল্পের বর্জ্য ও অপরিকল্পিত ইটভাটার মাধ্যমে পরিবেশ দূষণ রোধে সবাইকে সচেষ্ট হতে হবে।

রবিবার (৩ মার্চ) স্পিকার সংসদ ভবনে তার নিজ কার্যালয়ে নেদারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় এ কথা বলেন। তারা জলবায়ু পরিবর্তন, ব্যবসা-বাণিজ্য, নেদারল্যান্ডে অনুষ্ঠিত ট্রেড ফেয়ারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি। জলবায়ু বিষয়ক সম্মেলনগুলোতে বাংলাদেশের ওপর জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব তুলে ধরা এবং তা মোকাবিলায় ক্ষতিপূরণ আদায়ে সচেষ্ট হতে হবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের বাইরে প্রতি বছর ট্রেড ফেয়ার আয়োজন করা যেতে পারে। বাংলাদেশি বিভিন্ন সেবা ও শিল্পের প্রসারে ইতিবাচক ভূমিকা রাখতে পারে এ ধরনের ট্রেড ফেয়ার।’

নেদারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ এ সময় স্পিকারকে আয়োজিত ট্রেড ফেয়ার উপলক্ষে ‘বেস্ট অব বাংলাদেশ’ নামে একটি প্রকাশনা দেন। তিনি বলেন, ‘বিশ্ববাজারে বাংলাদেশি পণ্যের বিকাশে কার্যক্রম চলমান।’

এ সময় ছিলেন জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

/ইএইচএস/আরকে/
সম্পর্কিত
দায়িত্ব বাস্তবায়নে সংসদ সদসস্যদের কার্যপ্রণালী বিধির জ্ঞান থাকা আবশ্যক: স্পিকার
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে পররাষ্ট্রমন্ত্রীকে সমর্থনের আহ্বান 
জিয়াউর রহমানকে হত্যা না করলে বাংলাদেশ আজ সমৃদ্ধ রাষ্ট্র হতো: স্পিকার
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম