১১ থেকে ১৭ মার্চ জাটকা সংরক্ষণ সপ্তাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মার্চ ২০২৪, ১৩:৩৯আপডেট : ০৬ মার্চ ২০২৪, ১৩:৪৩

১১ থেকে ১৭ মার্চ জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন করা হবে। ‘ইলিশ হলো মাছের রাজা, জাটকা ধরলে হবে সাজা’ প্রতিপাদ্যে দেশের ২০টি জেলায় পালিত হবে এই কর্মসূচি। উদ্বোধনী অনুষ্ঠান হবে চট্টগ্রাম বিভাগের ইশিলসমৃদ্ধ জেলা চাঁদপুরে।

বুধবার (৬ মার্চ) সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমান।

তিনি বলেন, ‘এ জন্য সাত দিনব্যাপী কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ে অর্থাৎ জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এর মধ্যে রয়েছে ঢাকা শহরে ডিজিটাল বিলবোর্ডে প্রচার, রাজধানীর সব আড়ত ও বাজারে জাটকাবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, সচেতনতামূলক লিফলেট বিতরণ। ১১ মার্চ চাঁদপুর সদর উপজেলার মোলহেট প্রাঙ্গণে হবে উদ্বোধনী অনুষ্ঠান। এছাড়া ওই অঞ্চলের মেঘনা নদীতে নৌর‌্যালি করা হবে।’

প্রাণিসম্পদমন্ত্রী বলেন, ‘পদ্মা নদীর দুই পাড়ের জেলা ফরিদপুর, রাজবাড়ী, পাবনা, কুষ্টিয়া, নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং যমুনা নদীর তীরবর্তী জেলা সিরাগঞ্জ, গাইবান্ধা ও কুড়িগ্রামে প্রচুর ইলিশ ধরা পড়ছে। ২০০৮-০৯ অর্থবছরে যেখানে ইলিশের উৎপাদন ছিল ২ লাখ ৯৮ হাজার মেট্রিক টন সেখানে ২০২২-২৩ অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৭১ হাজার মেট্রিক টনে।’

জাটকা রক্ষায় দেশব্যাপী নিয়মিত অভিযান এ বছরের ৩০ জুন পর্যন্ত অব্যাহত থাকবে বলেও জানান মন্ত্রী।

/এসআই/আরকে/
সম্পর্কিত
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
শিক্ষিত যুবকরাও মাছ ধরার জন্য নদীতে যেতে পারেন: উপদেষ্টা
যৌথ বাহিনীর অভিযানে সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস আটক
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি