সন্দ্বীপের জনগণের জন্য সি-ট্রাক সার্ভিস চালুর সুপারিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১০ মার্চ ২০২৪, ১৯:০৩ আপডেট : ১০ মার্চ ২০২৪, ১৯:০৩

নিজ নির্বাচনি এলাকা সন্দ্বীপের জনগণের যাতায়াতের জন্য সি-ট্রাক সার্ভিস চালুর সুপারিশ আনলেন নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মাহফুজুর রহমান। একইসঙ্গে দেশের মূল-ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এ দ্বীপ উপজেলার সাথে ফেরি সার্ভিস দিবা-রাত্রি চালু রাখার সুপারিশও আনেন তিনি।

রবিবার (১০ মার্চ) সংসদ ভবনে অনুষ্ঠিত নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এ সুপারিশ আসে।

চট্টগ্রাম-৩ আসনের সরকার দলীয় এমপি মাহফুজুর রহমান প্রথমবারের মতো দ্বাদশ জাতীয় সংসদের নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি একাধিকবার একই কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

জানা গেছে, মাহফুজুর রহমান কমিটির সদস্য থাকাকালে সন্দ্বীপের সঙ্গে ফেরি ও সি-ট্রাক চালুর জন্য একাধিকবার প্রস্তাব দিয়ে আসলেও সেই অর্থে তা সুপারিশ আকারে উঠে আসেনি। এবার কমিটির সভাপতির দায়িত্ব পাওয়ার পর প্রথম বৈঠকেই তিনি এ বিষয়ে প্রস্তাব আনেন। পরে তা কমিটি সুপারিশ আকারে গ্রহণ করে। সুপারিশে ফেরি সার্ভিস দিবা-রাত্রি চালুর পাশাপাশি এপ্রিল থেকে সেপ্টেম্বর ৬ মাস ডাবল ট্রিপে চালু রাখার কথা বলা হয়।

মাহফুজুর রহমানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, গোলাম কিবরিয়া টিপু, মো. জাকারিয়া, ফিরোজ আহম্মেদ স্বপন, হাবিবুন নাহার এবং মো. আওলাদ হোসেন অংশগ্রহণ করেন।

/ইএইচএস/আরআইজে/
সম্পর্কিত
আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে: সংসদীয় কমিটি
জনপ্রশাসনের ধীরগতির প্রকল্প অনুসন্ধানের সুপারিশ সংসদীয় কমিটির
জাতীয় তথ্যচিত্রে একাত্তরের পাশাপাশি নব্বই ও চব্বিশের ইতিহাস অন্তর্ভুক্তির সুপারিশ
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক