‘ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই’ প্রকল্পের ব্যয় বাড়লো ৯৫১ কোটি টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মার্চ ২০২৪, ১৭:৪৪আপডেট : ২০ মার্চ ২০২৪, ১৭:৪৯

‘ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই’ প্রকল্পের (প্যাকেজ-১) পূর্ত কাজের সময় ও ব্যয় বৃদ্ধির ক্রয় প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার (২০ মার্চ) অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে। সভা শেষে সভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মাহমুদুল হোসাইন খান।

তিনি জানান, এই প্রকল্পের মূল চুক্তিমূল্য ছিল ৩ হাজার ৬ কোটি ৪ লাখ ৩৮ হাজার ৬৫২ টাকা। এখন নতুন করে ব্যয় বাড়ানো হয়েছে ৯৫১ কোটি ৮৮ লাখ ১ হাজার ৪৭৭ টাকা। ফলে সংশোধিত চুক্তিমূল্য বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৯৫৭ কোটি ৯২ লাখ ৪০ হাজার ১২৯ টাকা।

সভায় ‘গোপালগঞ্জ জেলায় ৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম বন্যা আশ্রয়কেন্দ্র’ নির্মাণের পূর্ত কাজের ক্রয় প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড প্রকল্পটি বাস্তবায়ন করবে। এতে ব্যয় হবে ৪৫৫ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৯৯৯ টাকা।

এছাড়া ‘হাওর এলাকায় উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের (প্যাকেজ নম্বর সিডব্লিউ-৬) পূর্ত কাজের ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড এবং শামীম এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করবে। এতে ব্যয় হবে ৩২৮ কোটি টাকা।

সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পাশাপাশি অর্থমন্ত্রীর সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ওই সভায় ‘ডেভলপমেন্ট অব কন্ট্রিনার টার্মিনাল-১ অব পেয়ার পার্ট আন্ডার পিপিপি মডেল’ শীর্ষক প্রকল্পটি পিপিপির আওতায় বাস্তবায়নের জন্য নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া ‘এস্টাবলিশমেন্ট অব ইন্টারন্যাশনাল নার্সিং অ্যান্ড মিডওয়াইভ স্কিল ট্রেনিং ইনস্টিটিউট’ শীর্ষক প্রকল্পটি পিপিপির আওতায় বাস্তবায়নে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

/এসআই/এমএস/
সম্পর্কিত
ওয়াসার পানি দুর্গন্ধ, পোকা থাকে: সংসদে জামায়াত এমপি
ঢাকা ওয়াসার নতুন এমডি আমিনুল ইসলাম
ওয়াসার সাবেক এমডি সালাম বেপারী ও তার স্ত্রীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি