৭ মার্চ উপলক্ষে আজ ‘জয় বাংলা কনসার্ট’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০১৬, ০৯:১৬আপডেট : ০৭ মার্চ ২০১৬, ০৯:১৬

জয় বাংলা কনসার্ট

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ‘জয় বাংলা কনসার্টের’ আয়োজন করেছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)। আজ সোমবার বিকাল সাড়ে ৩টায় আর্মি স্টেডিয়ামে এই কনসার্ট শুরু হবে। চলবে রাত ১১টা পর্যন্ত।

দ্বিতীয়বারের এ আয়োজনে এবার গানে গানে দর্শক মাতাবেন দেশের শীর্ষ সাত ব্যান্ডদল। গান গাইবে ওয়ারফেজ, শিরোনামহীন, ক্রিপ্টিক ফেইট, লালন, শূণ্য, নেমেসিস, এবং আর্বোভাইরাস।

এবারের কনসার্টের বিশেষ আকর্ষণ থাকবে ওয়ারফেজের কণ্ঠে জর্জ হ্যারিসনের বিখ্যাত ‘বাংলাদেশ’ গানটি।

এছাড়াও প্রতিটি ব্যান্ড দলই দর্শকদের স্বাধীন বাংলা বেতারকেন্দ্রে মুক্তিযুদ্ধের সময় প্রচারিত অনুপ্রেরণামূলক গানগুলো গেয়ে শোনাবেন। এবারই প্রথমবারের মতো বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণটি রঙিন সংস্করণ প্রদর্শন করা হবে। খবর বাসস।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি