আগামী সপ্তাহে থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০২৪, ২২:৫২আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ২২:৫৮

আগামী ২৪ এপ্রিল থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ইউএনএসকাপ কমিশনের ৮০তম সভা এবং দ্বিপক্ষীয় সফরে ২৭ এপ্রিল পর্যন্ত দেশটি সফর করবেন তিনি। আশা করা হচ্ছে এই সফরে ছয়টি চুক্তি হতে পারে।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘আমরা প্রস্তুতি নিচ্ছি। মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে শীর্ষ পর্যায়ের সফর নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এদিকে প্রধানমন্ত্রীর নির্ধারিত সৌদি আরব ও গাম্বিয়া সফর বাতিল করা হয়েছে বলে জানিয়েছে একাধিক সূত্র। সৌদি আরবে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের বিশেষ বৈঠক এবং গাম্বিয়াতে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য সফরের কথা ছিল প্রধানমন্ত্রীর।

এ বিষয়ে একজন কর্মকর্তা বলেন, মঙ্গলবার বিকালেও প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওই তিনটি সফরে যাওয়ার বিষয়ে আলোচনা হয়। কিন্তু রাতে এ সফর বাতিলের বিষয়ে সংশ্লিষ্টদের জানানো হয়।

/এসএসজেড/আরআইজে/
সম্পর্কিত
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
প্রথম সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের