ডায়ালাইজার কিটে শুল্ক কমানোর দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মে ২০২৪, ২০:৫৬আপডেট : ০৮ মে ২০২৪, ২০:৫৬

ডায়ালাইজার কিটে শুল্ক কমানোর দাবি জানিয়েছেন সরকারি দলের সংসদ সদস্য তৌহিদুজ্জামান। বুধবার (৮ মে) জাতীয় সংসদে ৭১ বিধিতে আনা জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে মনোযোগ আকর্ষণের নোটিশে তিনি এই দাবি জানান।

তৌহিদুজ্জামান বলেন, কিডনি ফাউন্ডেশনের জরিপের তথ্যমতে, বাংলাদেশে প্রায় ২ কোটি মানুষ কোনও না কোনোভাবে কিডনি রোগে ভুগছেন। আক্রান্তদের মধ্যে ৪০ হাজারের কিডনি পুরোপুরি অকেজো হচ্ছে প্রতিবছর। অকেজো কিডনি রোগীদের সপ্তাহে দুই-তিন বার করে ডায়ালাসিস করাতে হয়। এতে ৪০ থেকে ৬০ হাজার টাকা খরচ হয়। আনুষঙ্গিক খরচসহ মাসে গড়ে এক লাখ টাকা ব্যয় হয়। দেশে একটি মাত্র প্রতিষ্ঠান এটি তৈরি করে। বাকি সব আমদানি করা হয়। ডায়ালাইজার কিটে শুল্ক কমানো হলে রোগীরা স্বল্পে মূল্যে ডায়ালাইসিস করাতে পারবেন। তিনি এ বিষয়ে অর্থমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

জবাবে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর পক্ষে অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান বলেন, ‘কর ভার কমানোর প্রস্তাব করা হলে এ বিষয়ে যথানিয়মে ব্যবস্থা নেওয়া হবে।’

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
১০০ দিনে কেমন ছিল বিরোধীদলের ভূমিকা
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি