কক্সবাজার সমুদ্র সৈকতের নাজিরার টেক পয়েন্টে একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানে ক্রুসহ চারজন আরোহী ছিলেন। এদের মধ্যে দুজন নিখোঁজ রয়েছেন। আর দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর একজন মারা যান এবং অপরজন চিকিৎসাধীন রয়েছেন।
বিমানবন্দরের সিকিউরিটি ইনচারর্জ সাবেরুল ইসলাম জানান, বুধবার সকাল সাড়ে ৯টায় ট্যুর এভিয়েশন লিমিটেড এর একটি কার্গো বিমান যশোরের উদ্দেশ্যে কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে থেকে উড্ডয়নের ৫ মিনিটের মাথায় নাজিরার টেক সমুদ্রে চ্যানেলে বিধ্বস্ত হয়।
তিনি বলেন, বিমানে ৪ আরোহী ছিলেন। এর মধ্যে দুই আরোহীকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হলে সেখানে একজন মারা যান। হাসপাতালের অফিস সহকারী মোস্তফা বলেন, সদর হাসপাতালে একজন মারা গেছেন।
সাবেরুল ইসলাম বলেন, উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে ।
কক্সবাজারে কার্গো বিমান বিধ্বস্ত: নিহতের সংখ্যা বেড়ে ৩
/বিটি/এপিএইচ/








