প্রধানমন্ত্রী দুদককে জিরো টলারেন্সের নির্দেশনা দিয়েছেন: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুন ২০২৪, ১৩:৫০আপডেট : ২৬ জুন ২০২৪, ১৫:৪১

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘দুর্নীতি যেই করুক, সেখানে সরকারের জিরো টলারেন্স... দুদককেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা একেবারে জিরো টলারেন্স নির্দেশনা দিয়েছেন।’

বুধবার (২৬ জুন) সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শাটল বাস উদ্বোধনী অনুষ্ঠানে এসব বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘করাপশন ইজ অ্যা ওয়ে অব লাইফ অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। এটা বাংলাদেশে বিচ্ছিন্ন কোনও বিষয় নয়। এখানে দুর্নীতি নেই,  এমন দাবি তো আমরা করছি না। আর দুর্নীতি যে সরকারি কর্মকর্তারা করে আর রাজনীতিবিদরা করে না; এটা তো বলা ঠিক নয়। কারণ আমরা যখন কথা বলি, আমি সবার কথাই বলছি। তখন আমাদের প্রথমত আয়নায় নিজের চেহারাটা দেখা উচিত। আমি আমলাদের করাপশনের বিরুদ্ধে বলছি। আর আমার এখানেও তো করাপশন আছে, নেই? অবশ্যই আছে।’

তিনি বলেন, ‘আমি মনে করি এখানে দুদক আছে। আর দুদককে প্রধানমন্ত্রী একেবারে জিরো টলারেন্সের নীতিতে অটল থাকতে বলেছেন। দুদক স্বাধীন প্রতিষ্ঠান। দুর্নীতি যেই করুক সরকারের জিরো টলারেন্স, প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স, দুর্নীতির তদন্ত করার অধিকার দুদকের আছে। এ স্বাধীনতায় সরকার কোনও হস্তক্ষেপ করেনি এবং করবেও না।’ কেউ দুর্নীতি করে ছাড় পাবে না বলেও হুঁশিয়ার করেন ওবায়দুল কাদের।

এদিন বিদেশফেরত যাত্রীদের ব্যাগেজ সেবা দিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) শাটল বাসসেবা উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। আপাতত দুটি বাস বিমানবন্দরের ভেতর থেকে বিমানবন্দর রেলস্টেশন ও বাসস্ট্যান্ড পর্যন্ত চলাচল করবে।

সার্ভিস উদ্বোধন করে ওবায়দুল কাদের বলেন, ‘বিআরটিসি এখন লাভে আছে। আগামীতে এই যাত্রা আরও ভালো হবে। বিমানবন্দরের শাটল বাসের মাধ্যমে যাত্রীদের যাত্রা আরও সহজ হবে।’

/এমআরএস/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগের সত্যতা মেলেনি: বিমান
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান