রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলামকে জেনেভাতে রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি হিসেবে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি রাষ্ট্রদূত মোহাম্মদ সুফিউর রহমানের স্থলাভিষিক্ত হবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৭ ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা আরিফুল ইসলাম বর্তমানে শ্রীলঙ্কার রাষ্ট্রদূত হিসেবে কাজ করছেন।
এর আগে তিনি নিউইয়র্কে জাতিসংঘ, কোলকাতা ইটালিতে বিভিন্ন পদে কর্মরত ছিলেন।
বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম মোনাশ বিশ্ববিদ্যালয় থেকে কূটনীতি ও বাণিজ্য বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।








