চীন সফর বিষয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন রবিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুলাই ২০২৪, ১২:৪৪আপডেট : ১৩ জুলাই ২০২৪, ১২:৪৪

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে দেশটিতে তিন দিনের দ্বিপাক্ষিক সফর শেষে গত বুধবার (১০ জুলাই) বেইজিং থেকে ঢাকা ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরের বিষয়ে জানাতে রবিবার (১৪ জুলাই) সংবাদ সম্মেলনে আসছেন তিনি।

শনিবার (১৩ জুলাই) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এক বার্তায় বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর পরবর্তী প্রেস কনফারেন্স রবিবার বিকাল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে।

এর আগে চার দিনের এক দ্বিপক্ষীয় সফরে গত সোমবার (৮ জুলাই) বিকালে চীনের রাজধানী বেইজিং পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে অবশ্য মেয়ের (সায়মা ওয়াজেদ পুতুল) অসুস্থতাজনিত কারণে সফর সংক্ষিপ্ত করে একদিন আগেই ১০ জুলাই দেশে ফেরেন তিনি। চীনে অবস্থানকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন এবং প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে প্রতিনিধি পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকসহ বিভিন্ন অনুষ্ঠানাদি সম্পন্ন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সফরের শেষ দিন ১০ জুলাই বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও চীনের প্রধানমন্ত্রীর মধ্যে একটি প্রতিনিধি পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকের পর দুই দেশ ২১টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করে এবং সাতটি প্রকল্পের ঘোষণা দেয়।

/ইএইচএস/ইউএস/
সম্পর্কিত
চীনের যে নদীতে জোয়ার আসে ঢেউয়ের দেয়াল হয়ে
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
সর্বশেষ খবর
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?