উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বৃক্ষ নিধন নয়: পরিবেশমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০২৪, ১৯:২২আপডেট : ৩০ জুলাই ২০২৪, ১৯:২২

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, সরকারের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে যথাসম্ভব বৃক্ষ নিধন পরিহার করতে হবে। প্রকল্প বাস্তবায়নকালে স্থান থাকলে বেশি পরিমাণে বৃক্ষরোপণ করতে হবে। তিনি বলেন, পরিবেশ মন্ত্রণালয়ের উন্নয়ন প্রকল্প সফলভাবে বাস্তবায়নকারী প্রকল্প পরিচালকদের কর্মকর্তাদের দক্ষতা ও কর্মসম্পাদনে সফলতা বিবেচনা করে যোগ্য কর্মকর্তাদের স্বীকৃতি দেওয়া হবে।

মঙ্গলবার (৩০ জুলাই) বিকালে মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের ২০২৪-২৫ অর্থবছরের এডিপিভুক্ত প্রকল্পগুলোর জুন পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, দেশের পরিবেশের মানোন্নয়নে মন্ত্রণালয়ের উন্নয়ন প্রকল্পগুলো যথাসময়ে ও সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে হবে। অর্থবছরের শুরুতেই কর্মপরিকল্পনা করে সে মোতাবেক কাজ করতে হবে। প্রকল্প বাস্তবায়নে সফলতার হার ক্রমান্বয়ে বৃদ্ধি করতে হবে। মন্ত্রী প্রকল্পগুলোর বর্তমান অবস্থা, অর্জন ও চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করেন এবং সংশ্লিষ্ট সকলকে আরও দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. মোশাররফ হোসেন, অতিরিক্ত সচিব (পরিবেশ) ড. ফাহমিদা খানম, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক ড. আবদুল হামিদ এবং বন অধিদফতরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীসহ মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা, প্রকল্প পরিচালকরা ও অন্যান্য সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

কর্মকর্তারা প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করেন।

/এসএনএস/এমএস/
সম্পর্কিত
পৌরসভায় গিয়েই ক্ষোভ ঝাড়লেন লুৎফুজ্জামান বাবর, বললেন ‘সমস্যাটা কোথায়’
রোড ডিভাইডারে ডিএসসিসির বৃক্ষরোপণ কর্মসূচি শুরু
ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের ২ সার্ভিস সেতু খুললোনতুন দুই সেতুতে লাগবে না টোল, সুবিধা পাবে কত জেলার মানুষ
সর্বশেষ খবর
যুদ্ধ বন্ধের প্রস্তাব নিয়ে মস্কো ও কিয়েভে দুজন দূত পাঠাচ্ছেন ট্রাম্প 
যুদ্ধ বন্ধের প্রস্তাব নিয়ে মস্কো ও কিয়েভে দুজন দূত পাঠাচ্ছেন ট্রাম্প 
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
আতঙ্কে সুন্দরবনে যেতে চাচ্ছেন না জেলেরা, কমেছে পর্যটকও
আতঙ্কে সুন্দরবনে যেতে চাচ্ছেন না জেলেরা, কমেছে পর্যটকও
সুখবর নিয়ে মাঠে নামা পিএসজি এবার হেরেই গেলো, লিগে বেহাল দশা
সুখবর নিয়ে মাঠে নামা পিএসজি এবার হেরেই গেলো, লিগে বেহাল দশা
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ