ব্যবসা উজ্জীবিত করতে সব ধরনের সুরক্ষা নেওয়া হবে: সৈয়দা রিজওয়ানা হাসান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০২৪, ১৮:৫৬আপডেট : ০৯ আগস্ট ২০২৪, ১৮:৫৬

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের প্রথম বৈঠকে ব্যবসা উজ্জীবিত করতে সব ধরনের সুরক্ষা নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন এই সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ‘হতোদ্যম হয়ে পড়া ব্যবসায়ীদের যাতে আবারও উজ্জীবিত করা যায়।

শুক্রবার (৯ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক শেষে বিকালে এসব কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপস্থিত ছিলেন।

‘সব সেক্টরের রিফর্ম নিয়ে আমরা খুব কথা বলি যে— এভাবে চলে না, চলতে পারে না, সিস্টেমটাকে আমাদের বদলাতে হবে’ এ কথা উল্লেখ করে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘সেই রিফর্মগুলো একা তো আর করা যায় না। সমাজের সবার সঙ্গে কথা বলতে হবে। গণমাধ্যমের সঙ্গে কথা বলা হবে। পেশাজীবীদের সঙ্গে কথা বলা হবে। সবার সঙ্গে কথা বলে একটা রিফর্ম এজেন্ডা ঠিক করে তারপর আমরা আলাপ-আলোচনায় যাবো।’

অর্থের ব্যাপারে বৈঠকে কথা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আর্থিক খাতগুলোকে শুধু চালু করলেই হবে না। সক্রিয় করতে হবে এবং সেখানে নেতৃস্থানে পরিবর্তন আনবার প্রয়োজন যেগুলো আছে— অনতিবিলম্বে সেই পরিবর্তন আনার চেষ্টা করা হচ্ছে। ব্যবসাকে উজ্জীবিত করার জন্য যত ধরনের সুরক্ষা নেওয়া যায়, সেটা আমাদের আইডেন্টিফাই করে, সেই সুরক্ষাগুলো আমাদের নিতে হবে। যাতে ব্যবসায়ীরা যারা হতোদ্যম হয়ে পড়েছেন, তাদেরকে আবারও উজ্জীবিত করা যায়।’

জনগণের জীবন এবং জীবিকার কষ্ট লাঘব করতে বাজারের ওপর যে নিয়ন্ত্রণ, অর্থের ক্ষেত্রে যে নিয়ন্ত্রণ, সেটা অগ্রাধিকার পাবে অর্থ মন্ত্রণালয়ের পরিকল্পনার ক্ষেত্রে। মোটামুটি আজকের বৈঠকে এসব আলোচনা হয়েছে। বিস্তারিত কর্মপরিকল্পনার জন্য একটু সময় তো লাগবে। আজকেই তো আর সব হয়ে যাবে না।’

/এমআরএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম