ইসলামী ব্যাংকে গোলাগুলিতে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: অর্থ উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ আগস্ট ২০২৪, ১৩:০৩আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ১৪:৫২

ইসলামী ব্যাংকে গোলাগুলির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, ‘ইসলামী ব্যাংকে গোলাগুলি সম্পর্কে জেনেছি। যারা এর সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

রবিবার (১১ আগস্ট) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘বাংলাদেশ ব্যাংক এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। গভর্নর নিয়োগ নিয়ে এখনই কিছু বলতে চাই না। তবে পেমেন্ট সিস্টেমসহ আরও যেসব কাজ আছে, সেগুলো রুল অব বিজনেস অনুযায়ী চলবে। গভর্নর কে হবেন, তা সামনে দেখা যাবে।’

এ সময় তিনি বলেন, ‘কর্মকর্তাদের কোনও কাজ ফেলে না রেখে দ্রুত সব শেষ করার পরামর্শ দিয়েছি। এনবিআর চেয়ারম্যানের ব্যাপারেও এখনই কোনও সিদ্ধান্ত নয় বলেও জানান তিনি।

এর আগে ইসলামী ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ের সামনে এস আলম গ্রুপের সঙ্গে দুপক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে পাঁচ ব্যাংক কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন। রবিবার (১১ আগস্ট) সকাল ১০টার দিকে রাজধানীর মতিঝিলের দিলকুশায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

সকাল ৮টার দিকে বৈষম্যবিরোধী ব্যাংকার সামাজের ব্যানারে আন্দোলন শুরু করেন কিছু ব্যাংক কর্মকর্তা-কর্মচারী। এ সময় ইসলামী ব্যাংক দখল নিয়ে এস আলম গ্রুপের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে তাদের হাতাহাতির ঘটনা ঘটে এবং গোলাগুলি ঘটনা ঘটে। এতে ব্যাংকের পাঁচ জন আহত হন।

/এসআই/এনএআর/
সম্পর্কিত
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
রাষ্ট্রীয় ঋণ গ্যারান্টির বিপরীতে ০.২৫ শতাংশ ফি নেবে সরকার
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম