৬৬ ডেপুটি ও ১৬১ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০২৪, ২১:০৯আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ২১:০৯

সুপ্রিম কোর্টে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য নতুন করে ৬৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৬১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (২৮ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ১৩ আগস্ট নিয়োগপ্রাপ্ত ৯ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ছাড়া আগে নিয়োগ পাওয়া সব ডেপুটি অ্যাটর্নি জেনারেলের নিয়োগ আদেশ বাতিল করে রাষ্ট্রপতি ‘দ্যা বাংলাদেশ ল’ অফিসার্স অর্ডার, ১৯৭২’ এর ৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্টে ৬৬ জন আইনজীবীকে বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে এবং ১৬১ জনকে সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ করলেন।

এর আগে অ্যাটর্নি জেনারেল পদে আইনজীবী মো. আসাদুজ্জামানকে এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদে তিন জনকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। এছাড়াও গত ১৩ আগস্ট আরও ৯ আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি পদে নিয়োগ দেওয়া হয়।

/বিআই/এফএস/
সম্পর্কিত
সুপ্রিম কোর্টের একটি ভবন থেকে হাইকোর্ট-কর্মচারীর মরদেহ উদ্ধার
কেমন চলছে ‘সুপ্রিম কোর্ট হেল্পলাইন নম্বর’ 
সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তি কি আদালত অবমাননার শামিল 
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম