গুমবিরোধী কনভেনশনের চুক্তির অনুলিপি জাতিসংঘে হস্তান্তর

বাংলা ট্রিবিউন ডেস্ক
৩১ আগস্ট ২০২৪, ১৬:৩১আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ১৭:১৩

ইন্টারন্যাশনাল কনভেনশন ফর প্রটেকশন অব অল পারসনস ফ্রম এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সে (আইসিপিপিইডি) প্রবেশাধিকারের দলিল আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ মহাসচিবের কাছে জমা দেওয়া হয়েছে। তিনি সব বহুপাক্ষিক চুক্তির আমানতকারী।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মুহাম্মদ এ মুহিত ট্রিটি সেকশন প্রধান ডেভিড কে ন্যানোপোলোসের কাছে দলিলটির অনুলিপি হস্তান্তর করেন। শুক্রবার (৩০ আগস্ট) তিনি মহাসচিবের পক্ষে অনুলিপিটি গ্রহণ করেন।

শনিবার (৩১ আগস্ট) ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

হস্তান্তর অনুষ্ঠানে মুহিত বলেন, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আমাদের জনগণের সব মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা সমুন্নত রাখতে গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ।’

তিনি বলেন, ‘সরকারের প্রতিশ্রুতি যথাযথভাবে প্রমাণিত হয় যে, সরকার গঠনের ২০ দিনের মধ্যে এই গুরুত্বপূর্ণ মানবাধিকার চুক্তিতে যোগদানের জন্য সব অভ্যন্তরীণ প্রক্রিয়া সম্পন্ন করেছে।’

স্থায়ী প্রতিনিধি উল্লেখ করেছেন, দলিলটি একটি বিশেষ দিনে জমা দেওয়া হয়েছে। বিশ্বব্যাপী এদিন নিখোঁজ হওয়া লোকদের জন্য ৩০ আগস্ট আন্তর্জাতিক দিবস হিসেবে পালিত হয়।

মুহিত বলেন, ‘আমাদের আজকের এই পদক্ষেপটি অগণিত ভুক্তভোগীদের প্রতি সংহতি প্রকাশ করে, যারা এ ধরনের জঘন্য অপরাধের শিকার হয়েছেন।’

ন্যানোপোলোস এই ঐতিহাসিক অনুষ্ঠানে বাংলাদেশকে অভিনন্দন জানান এবং বহুপাক্ষিক চুক্তির কাঠামোর প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতির প্রশংসা করেন।

তিনি অবহিত করেন যে, জাতিসংঘ অবিলম্বে এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স থেকে সব ব্যক্তির সুরক্ষার জন্য আন্তর্জাতিক কনভেনশনে বাংলাদেশের যোগদানের বিষয়ে সব প্রয়োজনীয় বিজ্ঞপ্তি জারি করবে।

গুমবিরোধী আন্তর্জাতিক সনদের হস্তান্তরের সঙ্গে বাংলাদেশ এখন ৭৬তম পক্ষ হওয়ার জন্য সব প্রক্রিয়া সম্পন্ন করেছে— যাতে এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স থেকে সব ব্যক্তির সুরক্ষার জন্য আন্তর্জাতিক কনভেনশনে ৭৬তম পক্ষ হয়ে ওঠে।

কনভেনশনের বিধান অনুসারে, এটি বাংলাদেশের জন্য দলিল জমা দেওয়ার তারিখের ৩০তম দিনে ২৯ সেপ্টেম্বর ২০২৪ থেকে কার্যকর হবে। 

প্রসঙ্গত, গত  বৃহস্পতিবার (৩০ আগস্ট) জাতিসংঘের গুম ও নির্যাতনবিরোধী আন্তর্জাতিক কনভেনশনে সই করেন অন্তর্বর্তীকালীন সরকারাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৃহস্পতিবার গুমবিরোধী আন্তর্জাতিক কনভেনশনে স্বাক্ষর করছেন রের উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।   খবর: বাসস

/এপিএইচ/
সম্পর্কিত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
আগামী একবছর কী করবেন খলিলুর রহমান
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম