ইন্দোনেশিয়ার কাছে ‘অন অ্যারাইভাল’ ভিসা চায় বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০২৪, ২০:৫০আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ২১:২৫

দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ আরও জোরদার করতে ইন্দোনেশিয়ায় বাংলাদেশি নাগরিকদের ‘ভিসা অন অ্যারাইভাল’ সুবিধা পুনরায় চালু করার দাবি জানিয়েছে ঢাকা।

বুধবার (১৮ সেপ্টেম্বর) ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হেরু হারতান্তো সুবোলো পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ দাবি জানান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বৈঠকে তারা বন্ধুপ্রতিম দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়াতে ঢাকা ও জাকার্তার মধ্যে সরাসরি বিমান যোগাযোগের প্রয়োজনীয়তার ওপরও জোর দেন।

বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্কের কথা উল্লেখ করে তারা বাণিজ্য ও বিনিয়োগ, নবায়নযোগ্য জ্বালানি, কানেক্টিভিটি এবং জনগণের মধ্যে যোগাযোগসহ দ্বিপক্ষীয় সহযোগিতার সার্বিক বিষয়ে আলোচনা করেন।

ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের প্রশংসা করেন।

পররাষ্ট্র উপদেষ্টা ইন্দোনেশিয়ার বিদ্যুৎ, জ্বালানি ও জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সম্ভাব্য সম্পৃক্ততার জন্য ধন্যবাদ জানান।

তারা বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে বিশেষ করে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির (পিটিএ) মতো স্থগিত থাকা চুক্তিগুলো শেষ করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

পারস্পরিক সুবিধার ক্ষেত্রে গভীর সহযোগিতার পথ প্রশস্ত করে দুই দেশের মধ্যে একটি শক্তিশালী অংশীদারত্ব পুনর্নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করে দুই দেশ।

সূত্র: বাসস

/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
ইতালিতে স্টুডেন্ট ভিসা নিয়ে নতুন নির্দেশনা
দুই দিনে ভিসা দেবে যুক্তরাষ্ট্র
গ্রিন কার্ড পেতে ‘দেশে ফিরতে হবে’ বার্তা থেকে সরে এলো যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম