৫ আগস্টের পর কেউ বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়নি: অ্যাটর্নি জেনারেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৪২আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৪৮

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশে কেউ বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়নি বলে দাবি করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। শনিবার (২১ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের মূল ভবনের ইনার গার্ডেনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই দাবি করেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘বিগত দেড় দশক খুন-গুম, মামলা-হামলা, দমন-পীড়ন ও লুটপাটের মাধ্যমে নাগরিকদের ন্যূনতম মানবাধিকার কিংবা ভোটের অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল। বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক সংস্থার তথ্য অনুযায়ী, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ৪ হাজারের বেশি মানুষ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। ৭ শতাধিক মানুষ গুমের শিকার হন। ৬০ লাখের বেশি মানুষ গায়েবি মামলার আসামি হয়েছিলেন। কথা বলার স্বাধীনতা, সভা-সমাবেশের স্বাধীনতা এবং মৌলিক অধিকার হরণের মাধ্যমে বিরোধী মত দমনের ইতিহাস রচিত হয়েছিল। সেই দুঃসময়ে আমাদের বিচার বিভাগ ন্যায়বিচার করতে ব্যর্থ হয়।’

উপস্থিত বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘৫ আগস্ট থেকে আজ পর্যন্ত বাংলাদেশের কেউ বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়নি। এর মূল কৃতিত্ব যেতে পারে আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক আসিফ নজরুলের নেতৃত্বের প্রতি।’

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘বিগত সময়ে যেসব বিচারক ফ্যাসিবাদের দোসর হিসেবে মানুষের অধিকার হরণে ভূমিকা পালন করেছেন, তারা এখনও গুরুত্বপূর্ণ জায়গায় গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। এ বিষয় চলমান থাকলে জাতির কাছে ভুল মেসেজ যাবে। আইন উপদেষ্টা ও প্রধান বিচারপতির অফিসকে এ বিষয়ে যথাযথ সতর্ক থাকার জন্য বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি।’ বিচারকদের প্রয়োজনীয় সমস্যা দূর করতেও আইন উপদেষ্টা ও প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বিশেষ অতিথি হিসেব বক্তব্য রাখেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। এ সময় আরও ছিলেন– সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, সারা দেশের অধস্তন আদালতের প্রায় ২ হাজার বিচারক, বিচার বিভাগ সংস্কার কমিটির প্রধান বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান প্রমুখ।

/বিআই/আরকে/
সম্পর্কিত
অ‍্যাটর্নি জেনারেল অফিস নোট বাণিজ্য থেকে মুক্ত: অ‍্যাটর্নি জেনারেল
সারা দেশে একযোগে ৯৯ বিচারককে বদলি
‘জিয়াউল আহসানের উপস্থিতিতে ৪ জনকে চোখ বেঁধে গুলি করে হত্যা করা হয়’
সর্বশেষ খবর
পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন
পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
টোল আদায়ে অনিয়মের মামলা: শেখ হাসিনাসহ ১৭ জনের প্রতিবেদন ১০ ডিসেম্বর
টোল আদায়ে অনিয়মের মামলা: শেখ হাসিনাসহ ১৭ জনের প্রতিবেদন ১০ ডিসেম্বর
ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া
ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
ভারতীয় নৌ বাহিনিতে চাকরি, বাংলাদেশি যুবক গ্রেফতার
ভারতীয় নৌ বাহিনিতে চাকরি, বাংলাদেশি যুবক গ্রেফতার
অপ্রতীমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতীমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ