বিদেশি পর্যটকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৮:১৯আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৮:১৯

বিদেশি পর্যটকদের জন্য বাংলাদেশের ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইউরোপ বাংলাদেশ ফেডারেশন অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতের সময় তিনি এ আশ্বাস দিয়েছেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পর্যটন আমাদের দেশের অন্যতম সম্ভাবনাময় খাত। বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে তাদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করা হবে। প্রয়োজনে আন্তঃমন্ত্রণালয় সভা করে এ সংক্রান্ত নীতিমালা পরিবর্তনের পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও বলেন, নন রেসিডেন্স বাংলাদেশিরা (এনআরবি) আমাদের সম্পদ। বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে নন রেসিডেন্স বাংলাদেশিদের সহযোগিতা কামনা করেন তিনি।

ডা. ওয়ালি তাসার উদ্দিনের নেতৃত্বে ইউরোপ বাংলাদেশ ফেডারেশন অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজের ২৬ সদস্যের প্রতিনিধি দল উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন।

/জেইউ/এফএস/
সম্পর্কিত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
সাগরের সেই ‘মৃত্যুস্থলে’ ভেসে যাচ্ছিলেন চার পর্যটক, উদ্ধার করলো কে?
ইতালিতে স্টুডেন্ট ভিসা নিয়ে নতুন নির্দেশনা
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি