সম্পর্ক উন্নয়নে জোর দিতে চায় ঢাকা ও নয়াদিল্লি

বাংলা ট্রিবিউন ডেস্ক 
০২ অক্টোবর ২০২৪, ২৩:০২আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ০২:২৯

দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে জোর দিয়েছে ঢাকা ও নয়াদিল্লি। উভয় পক্ষই মনে করছে, বাংলাদেশ ও ভারতকে একসঙ্গে কাজ করতে হবে।

বুধবার (২ অক্টোবর) ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এমন পর্যবেক্ষণ তুলে ধরেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বৈঠককালে উভয় পক্ষ ভারতীয় হাইকমিশনের নিয়মিত ভিসা প্রক্রিয়া পুনরায় শুরু করার ওপর বিশেষ জোর দিয়ে দ্বিপাক্ষিক বিষয়গুলো নিয়ে আলোচনা করে। পররাষ্ট্র উপদেষ্টা এবং ভারতীয় রাষ্ট্রদূত দুই প্রতিবেশী দেশের মধ্যে নিয়মিত দ্বিপাক্ষিক প্রক্রিয়া সক্রিয় করার গুরুত্বের ওপর জোর দেন।

নিউইয়র্কে জাতিসংঘের ৭৯তম অধিবেশনের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে তার বৈঠকের কথা উল্লেখ করেন তৌহিদ হোসেন। তারা বাণিজ্যে আরও সহযোগিতা, চলমান উন্নয়ন প্রকল্প এবং বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে পারস্পারিক সংযোগ বৃদ্ধির কথাও উল্লেখ করেন।

সূত্র: বাসস

/আরআইজে/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জাতিসংঘের অ্যাসেম্বলি হলে খলিলুর রহমান 
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের