রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ারকে যা বললেন ড. ইউনূস

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৪ অক্টোবর ২০২৪, ১৭:১৯আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ১৯:৩৭

মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতির ওপর জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার টমাস অ্যান্ড্রুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ‍মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় গত মাসে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে রোহিঙ্গা সংকট নিয়ে তিন দফা প্রস্তাবের জন্য প্রধান উপদেষ্টার প্রশংসা করেন তিনি।

সোমবার (১৪ অক্টোবর) ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার অ্যান্ড্রুজ বলেন, রাখাইন রাজ্যে সহিংসতা একটি ‘বিশাল সংকট’ তৈরি করেছে এবং রোহিঙ্গাসহ বাস্তুচ্যুত ও ক্ষুধার্ত মানুষের জন্য মানবিক সহায়তা জরুরি প্রয়োজন।

তিনি বলেন, মিয়ানমারে অন্তত ৩.১ মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যার মধ্যে কয়েক হাজার রাখাইন রাজ্যে রয়েছে, যেখানে বিদ্রোহী গোষ্ঠীগুলো বছরের পর বছর মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করছে।

জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার উল্লেখ করেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রায় ৩০ হাজার রোহিঙ্গা রাখাইনে তাদের বাড়িঘর ছেড়ে বাংলাদেশে প্রবেশ করেছে। ইতোমধ্যে দেশের দক্ষিণ-পূর্ব কক্সবাজার সীমান্ত জেলাগুলোতে এক মিলিয়নেরও বেশি রোহিঙ্গাকে ক্যাম্পে আশ্রয় দিয়েছে বাংলাদেশ।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস রাখাইনে বাস্তুচ্যুত মানুষের জন্য ‘জাতিসংঘের দ্বারা নিশ্চিত একটি নিরাপদ অঞ্চল’ তৈরি এবং তাদের সমর্থন করার উপায় খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এটি হবে ‘তাদের সাহায্য পাওয়ার জন্য সবচেয়ে ভালো উপায়’।

ড. ইউনূস বলেন, রাখাইনের সংকট সমাধানের জন্য এটি একটি ‘ভালো সূচনা’ হতে পারে এবং এটি হাজার হাজার নতুন শরণার্থীকে বাংলাদেশে প্রবেশে বাধা দিতে পারে।

প্রধান উপদেষ্টা রাখাইনে সহিংসতা ও বাস্তুচ্যুত মানুষের বিষয়ে আসিয়ানসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে আলোচনারও পরামর্শ দেন।

আলোচনায় প্রধান উপদেষ্টা হাজার হাজার রোহিঙ্গা শরণার্থীকে তৃতীয় কোনও দেশে পুনর্বাসন ত্বরান্বিত করতে বিশেষ র‌্যাপোর্টিয়ারের সহায়তাও কামনা করেন।

২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতার বিষয়ে আইসিসির তদন্ত এবং বাংলাদেশে সাম্প্রতিক ছাত্র-নেতৃত্বাধীন বিপ্লব নিয়েও বৈঠকে আলোচনা হয়।

/এমআরএস/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
আগামী একবছর কী করবেন খলিলুর রহমান
আমি সব সদস্য রাষ্ট্রের প্রেসিডেন্ট হবো: খলিলুর রহমান
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের