আন্দোলনে নিহতদের পরিবারকে ৩০ লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০২৪, ২০:৪৪ আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ২১:৪৬

ছাত্র-জনতার আন্দোলনে নিহত ব্যক্তিদের পরিবারের জন্য অন্তর্বর্তী সরকার প্রাথমিক পর্যায়ে ৩০ লাখ টাকা করে অর্থ অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। এ ছাড়া আহত ব্যক্তিদের পুনর্বাসনের ক্ষেত্রেও উদ্যোগ নেওয়া কথা জানান তিনি।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) উপদেষ্টা পরিষদ বৈঠক শেষে সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মাহফুজ আলম বলেন, ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন নিহত ও আহতদের নিয়ে সরকার কাজ করছে। শহীদদের তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং ভেরিফাই করা হচ্ছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি। প্রথম ধাপে সরকার থেকে শহীদ পরিবারকে ৩০ লাখ করে টাকা আমরা দেবো। পরবর্তীতে আরও তথ্য নিরূপণ ও যচাইয়ের ভিত্তিতে যারা তালিকায় অন্তর্ভুক্ত হবেন, তাদের ক্ষেত্রেও একই অবস্থান থাকবে।’

তিনি আরও বলেন, ‘আমরা আহতদের পুনর্বাসনের ক্ষেত্রেও আগামী সপ্তাহে একটা উদ্যোগ নেবো।’

গণ-অভ্যুত্থানে নিহত ও আহত ব্যক্তিদের তালিকা তৈরিতে সরকারকে ভুগতে হচ্ছে জানিয়ে পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘আন্দোলনের শহীদদের একটি ভেরিফায়েড তালিকা হয়েছে। সে সময় (আন্দোলন চলাকালে) হাসপাতালগুলোয় কাগজপত্র সরিয়ে ফেলার নির্দেশনা দেওয়া হয়েছিল। অনেক কাগজপত্র সরিয়ে ফেলার কারণে অনেক জায়গা থেকে তথ্য পেলেও হাসপাতালগুলোর সঙ্গে ক্রসচেক করতে পারছি না। আমাদের কাছে ভেরিফায়েড লিস্ট বাদেও আরেকটা তালিকা আছে, সেটা মাঠপর্যায় থেকে যাচাই-বাছাই করে আনতে হচ্ছে।’

তিনি বলেন, ‘সরকার সিদ্ধান্ত নিয়েছে যেসব হাসপাতাল থেকে কাগজপত্র সরিয়ে নেওয়া হয়েছে, নির্দেশদাতা ও যারা সরিয়ে ফেলেছেন, তাদের বিষয়ে তদন্ত হচ্ছে। দোষীদের শাস্তির মুখোমুখি করবো।’

আহত ও নিহত পরিবারের সঙ্গে ছাত্র প্রতিনিধিদের মাধ্যমে সরকার নিয়মিত যোগাযোগ রাখছে বলেও তিনি জানান।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আহতদের সব সরকারি-বেসরকারি হাসপাতালে বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আমরা শুনতে পেয়েছি দু-একটি বেসরকারি হাসপাতাল থেকে অর্থ নেওয়া হয়েছে। এগুলো ফেরত দিতে নির্দেশ দেওয়া হয়েছে। কেউ ফেরত না দিলে ব্যবস্থা নেওয়া হবে। আহতদের দেশে-বিদেশে সব ধরনের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। বিদেশে পাঠানোর জন্য সাত জনের একটি তালিকা তৈরি করা হয়েছে। আরও কারও বিদেশে পাঠানোর প্রয়োজন হলে সেটাও করা হবে।’

/ইএইচএস/এনএআর/
সম্পর্কিত
অন্তর্বর্তী সরকার দেশের অনেক ক্ষতি করে গেছে: বিমানমন্ত্রী
মাদকের টাকা না পেয়ে মায়ের ওপর হামলা, ঠেকাতে গিয়ে প্রাণ গেলো কাকির
স্কুলে ঢুকে গুলি চালালো ১৬ বছরের কিশোর, ৩ শিশুসহ নিহত ৪
সর্বশেষ খবর
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
দোকানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন যুবক, মোটরসাইকেলে এসে গুলি করে হত্যা
দোকানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন যুবক, মোটরসাইকেলে এসে গুলি করে হত্যা
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক