বন্যপ্রাণী সংরক্ষণ ও সঠিক ব্যবস্থাপনায় বাংলাদেশ  প্রতিশ্রুতিবদ্ধ: পরিবেশ উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০২৪, ১৯:২৯আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ১৯:২৯

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বাংলাদেশ বন্যপ্রাণী ও উদ্ভিদ প্রজাতি আন্তর্জাতিক বাণিজ্য নিয়ন্ত্রণ কনভেনশন ও সাইটিস বাংলা ট্রিবিউন রিপোর্টঅনুযায়ী বন্যপ্রাণী সংরক্ষণ ও সঠিক ব্যবস্থাপনায় প্রতিশ্রুতিবদ্ধ। দেশটি সাইটিসের অনুশাসন মেনে প্রজাতি সংরক্ষণ ও বন্যপ্রাণী বাণিজ্য রোধে আরও কার্যকর ভূমিকা রাখতে কাজ করছে।

বুধবার (৩০ অক্টোবর) সচিবালয়ে উপদেষ্টা তার অফিসে অনুষ্ঠিত এক পরামর্শ সভায় এ কথা বলেন।

পরিবেশ উপদেষ্টা বলেন, সাইটিস তালিকাভুক্ত প্রজাতিগুলোর সঠিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। বিশেষত প্রজাতি চিহ্নিতকরণ ও সঠিক প্রক্রিয়ায় পরিচালনার ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পরিবেশ উপদেষ্টা আরও বলেন, সাইটিস তালিকাভুক্ত প্রজাতির সুষ্ঠু সংরক্ষণ ও বাণিজ্যের ক্ষেত্রে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণ প্রয়োজন। এই কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশ বৈশ্বিক বন্যপ্রাণী অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ অবদান রাখতে চায়।

সভায় বাংলাদেশে সাইটিস বাস্তবায়ন জোরদার করতে প্রয়োজনীয় ব্যবস্থাগুলো নিয়ে আলোচনা করা হয়। বিশেষভাবে আইন সংশোধন, চলমান উদ্যোগগুলোকে সমর্থন এবং বাস্তবায়ন ব্যবস্থাগুলোকে আরও শক্তিশালী করার ওপর জোর দেওয়া হয়।

সভায় প্রধান বন সংরক্ষক, বন্যপ্রাণী সংরক্ষণ সার্কেলের বন সংরক্ষক, বন বিভাগের ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিটের পরিচালক ও মন্ত্রণালয় ও বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
অর্থনৈতিক কূটনীতিতে জোর দেবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা
আয়কর রসিদেই জানানো হবে করের টাকা কোথায় ব্যয় হচ্ছে: তিতুমীর
সশস্ত্র বাহিনীর সহায়তায় সন্তুষ্ট ডিসিরা
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম