রাজনৈতিক দলের মতামত নেবে কমিশন: বদিউল আলম মজুমদার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০২৪, ১৯:৫৯আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ২০:২৬

নির্বাচন কমিশন সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করার প্রয়োজন নেই বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। তবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় না করলেও দলগুলোর কাছ থেকে তারা সুস্পষ্ট মতামত নেবে বলে জানান কমিশন প্রধান।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংস্কার কমিশনের বৈঠক শেষে এসব কথা বলেন বদিউল আলম মজুমদার। বৈঠকে সংস্কার কমিশনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া নির্বাচন কমিশন ও অন্যান্য মন্ত্রণালয়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

তিনি বলেন, ‘আমাদের কাজ উল্লেখযোগ্যভাবে অগ্রসর হচ্ছে। এ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আমরা ১২টি বৈঠক করেছি। নির্বাচনের বিভিন্ন আইন-কানুন আমরা পর্যালোচনা করছি। এই সংস্কারের জন্য আমরা বিভিন্ন অংশীজনের কাছ থেকে মতামত নেবো।’

রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনও মতবিনিময় করবেন কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি মনে করি রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনও মতবিনিময়ের প্রয়োজন নেই। রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আমরা সুস্পষ্ট মতামত নেবো।’

সংস্কার কমিশনের প্রধান বলেন, ‘সুন্দর নির্বাচন উপহার দেওয়ার দায়িত্ব আমাদের নয়। নির্বাচন ব্যবস্থা বা নির্বাচন কার্যক্রম সুন্দরভাবে করার জন্য আমাদের কাজ হলো কিছু সুপারিশ করা। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যেই আমাদের সুপারিশ দেওয়ার সময় দেওয়া হয়েছে। আমরা এর মধ্যেই সুপারিশ করবো। সার্চ কমিটির প্রজ্ঞাপন হয়েছে, আপনারা ইসি নিয়োগ আইনের সংস্কার প্রস্তাব নেওয়ার আগেই সরকার সার্চ কমিটির প্রজ্ঞাপন দিয়েছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বদিউল আলম মজুমদার বলেন, ‘বর্তমানে নির্বাচন কমিশন প্রয়োজন। আর নির্বাচন কমিশন গঠন করার জন্য সরকার এই সিদ্ধান্ত নিতেই পারেন। সার্চ কমিটি তার নিজস্ব গতিতে কাজ করবে এবং আমরা আমাদের মতো কাজ করবো। আমরা যে প্রস্তাবগুলো দেবো—সেই প্রস্তাবগুলো কিছু বাস্তবায়ন করবে সরকার এবং কিছু করবে নির্বাচন কমিশন। তাই সার্চ কমিটির সঙ্গে আমাদের সম্পৃক্ততা নেই। প্রবাসী ভোটাররা যেন ভোট দিতে পারে, সেই বিষয়েও আমরা আলোচনা করেছি’ বলে জানান সংস্কার কমিশনের প্রধান। তিনি বলেন, ‘অনুপস্থিত ও প্রবাসীদের ভোট কীভাবে নিশ্চিত করা যায়—আমরা সে বিষয় জানা ও বোঝার চেষ্টা করছি এবং তার ভিত্তিতে আমরা কিছু সুপারিশ করবো। আমরা যদি তাদের ভোটাধিকার নিশ্চিত করতে না পারি, তবে বিরাট জনগোষ্ঠী ভোটাধিকার থেকে বঞ্চিত হবে। তাই এটা আমাদের অগ্রাধিকার থাকবে। চেষ্টা করবো। তবে এটা চ্যালেঞ্জিং। অনেক দিন থেকেই চেষ্টা চলছে তাদের ভোটাধিকার নিশ্চিত করার। আমরা বৈঠক করেছি। মতামত নিয়েছি।’

‘অনুপস্থিত ও প্রবাসীদের ভোট কীভাবে নিশ্চিত করা যায়, আমরা সে বিষয় জানা-বোঝার চেষ্টা করছি। তার ভিত্তিতে আমরা কিছু সুপারিশ করবো। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করেছি’- বলেন বদিউল আলম মজুমদার। 

/ইএইচএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের