বাংলাদেশ কঠিন সময় পার করছে, ঐক্যবদ্ধ থাকতে হবে: প্রধান উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৪ ডিসেম্বর ২০২৪, ১৩:০৭আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ১৬:৪৭

বাংলাদেশ এখন কঠিন সময় পার করছে উল্লেখ করে অতীতের যেকোনও সময়ের চেয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (৪ ডিসেম্বর) রাজধানীর মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজের গ্র্যাজুয়েশন প্রোগ্রামে যোগ দিয়ে তিনি এ আহ্বান জানান।

ইংরেজিতে দেওয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, ‘মনে রাখতে হবে, বৈশ্বিক ও কৌশলগতভাবে এখন আমরা কঠিন সময় পার করছি। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়।’ অতীতের যেকোনও সময়ের তুলনায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
 
এসময়, জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করে প্রধান উপদেষ্টা বলেন, শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন কাজের জন্য তাদের ভূমিকা আন্তর্জাতিকভাবে স্বীকৃত।

প্রধান উপদেষ্টা সফলতার সঙ্গে কোর্স সম্পন্ন করার জন্য ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২৪ এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০২৪-এ অংশগ্রহণকারী সবাইকে অভিনন্দন জানান।

এসময় জাতীয় নিরাপত্তা নিশ্চিতকল্পে এনডিসির উচ্চ মানসম্পন্ন পাঠ্যক্রমে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াদি অন্তর্ভুক্ত থাকায় প্রধান উপদেষ্টা সন্তোষ প্রকাশ করেন।

এ বছর ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২৪-এ ৯৫ জন কোর্স মেম্বার অংশ নেন। যার মধ্যে রয়েছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ৪৬ জন, বেসামরিক প্রশাসনের ১৬ জন এবং ১৮টি বন্ধুপ্রতিম দেশের ৩৩ জন। অন্যদিকে, বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনী থেকে ৫৫ জন কোর্স মেম্বার ‘আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০২৪’ সফলতার সঙ্গে সম্পন্ন করেন।

 

/কেএইচ/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
সবার দায়িত্বশীল ভূমিকায় গড়ে উঠবে কাঙ্ক্ষিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী
প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
খাগড়াছড়িতে দুই দলের গোলাগুলির পর অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান