২০ মার্চ দশ পৌরসভায় সাধারণ ছুটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মার্চ ২০১৬, ০৯:৫১আপডেট : ১৭ মার্চ ২০১৬, ১১:০৫

পৌর নির্বাচন পৌরসভা নির্বাচন উপলক্ষে আগামী ২০ মার্চ রবিবার ১০টি পৌরসভায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।  ভোটের দিন এসব পৌরসভার নির্বাচনি এলাকায় সব সরকারি, আধাসরকারি, সায়ত্ত্বশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা যাতে ভোট দিতে পারেন এবং  ভোটগ্রহণের সুবিধার্থে এ ছুটি ঘোষণা করা হয়েছে।
পৌরসভাগুলো হলো- রংপুর জেলার হারাগাছা, ঝিনাইদহের কালীগঞ্জ, ঝালকাঠী, ফরিদপুরের ভাংগা, কুমিল্লার নাংগলকোট, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালীর কবিরহাট, ফেনীর সোনাগাজী এবং কক্সবাজারের চকরিয়া ও মহেশখালী পৌরসভা।
সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় যদি নির্বাচনের দিন কোনও পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় তাহলে পরীক্ষার কেন্দ্রসমূহ ও পরীক্ষাসংশ্লিষ্ট শিক্ষক ও কর্মচারীরা সাধারণ ছুটির আওতার বাইরে থাকবেন।

/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম