প্রধান উপদেষ্টার সঙ্গে ধর্মীয় নেতাদের সংলাপ

‘আমরা যেন মিলেমিশে থাকতে পারি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০২৪, ০২:৩৭আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৪

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিভিন্ন ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিমসহ বিভিন্ন ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকের বিষয়ে রমনার সেন্ট মেরিজ ক্যাথেড্রালের ফাদার আলবার্ট রোজারিও জানান,  গতকাল রাজনৈতিক দলগুলো এসে যে কথা বলে গেছে তার সঙ্গে আমরা একাত্মতা পোষণ করেছি। এই মুহূর্তে আমরা একটা স্পর্শকাতর সময় পার করছি। এই সময়ে আমাদের প্রধান কথা ঐক্যবদ্ধ থাকতে হবে। ইসকনের ঘটনার প্রেক্ষিতে মানুষের মনে যে ক্ষত তৈরি হয়েছে সেই ক্ষত দূর করতে হবে। এই ঘটনাকে কেন্দ্র করে যারা কষ্টে আছেন, যাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে তাদের অনেকেই আজ আসেন নাই। তাদেরকে নিয়ে যেন প্রধান উপদেষ্টা বসেন, আমি এই কথা বলে এসেছি। পাশাপাশি বলেছি, আমরা যেন এমন একটা আয়োজন করি যাতে সারা পৃথিবীর মানুষ জানতে পারে যে বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রতির মধ্যে আছে, তারা মিলেমিশে থাকে, তারা একসাথে পথ চলে। অ্যাডভোকেট মারা যাওয়ার ঘটনায় দেশের মানুষ অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে। এরপরেও ভারতের কিছু মিডিয়া উসকানিমূলক সংবাদ প্রচার করেছে যার সাথে বাস্তবতার মিল নেই। বারবার আমাদের সম্প্রীতি বাধাগ্রস্ত হয়েছে।

আমরা আরেকটা বিষয় জোর দিয়ে বলেছি যে, আমাদের ইসকনের যে ভাই গ্রেফতার হয়ে কারাগারে আছেন তার আইনে যদি পথ খোলা থাকে জামিনের বিষয়টা যেন বিবেচনা করা হয়।

সংলাপের পর ফটোসেশনে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিভিন্ন ধর্মীয় নেতারা বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দ প্রিয় বলেন,  আমাদেরকে আজ প্রধান উপদেষ্টা ডেকেছিলেন। আমরা বিভিন্ন সম্প্রদায়ের মানুষ উপস্থিত ছিলাম। দীর্ঘ সময় আমরা আলাপ করেছি। আমরা বলেছি, দেশে যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে। আমরা যেন মিলেমিশে থাকতে পারি। এটা আমাদের ঐতিহ্য সেই মিলেমিশে থাকার ঐতিহ্য যেন বজায় থাকে। সেই বিষয়ে যেন তিনি ব্যবস্থা নেন। প্রধান উপদেষ্টা আমাদের কথা মন দিয়ে শুনেছেন।

রমনা হরিচাঁদ মন্দিরের সহ-সম্পাদক অবিনাশ মিত্র বলেন, আমরা যারা বাংলাদেশে আছি। আমাদের মধ্যে কোনও বিভেদ নেই। কিন্তু বিভেদটা কোথায়? যারা বিভেদ তৈরি করছে তারা বিদেশে বসে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন। তারা খারাপ স্বার্থ হাসিল করবে এটা আমরা চাই না। এটা বাংলাদেশ। এখানে আমরা সবাই সমানভাবে মিলেমিশে আছি। কোনও তো সমস্যা নাই। যারা আমাদের অ্যাডভোকেট ভাইকে মেরেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান অবিনাশ মিত্র।

 

গারো পুরোহিত জনসন ম্যুরি কামাল বলেন, আমরা ঐক্য হয়েছি, যে মিডিয়া অপপ্রচার চালাচ্ছে তাদের আমরা প্রতিরোধ করবো। আমরা ঐক্যবদ্ধ আছি। এই সরকারকে আমরা সহযোগিতা করবো।

 

/ইএইচএস/এমএস/
সম্পর্কিত
প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
ড. ইউনূসের সময়ের ভিসিরা কে কোথায়
ড. ইউনূস সরকারের কর্মকাণ্ডের তদন্ত চাওয়া রিট খারিজ
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম