বাংলাদেশে ২২০০ টন তেল পাঠালো ভারত

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৭ মার্চ ২০১৬, ১৯:৩৫আপডেট : ১৭ মার্চ ২০১৬, ১৯:৩৭

বাংলাদেশ-ভারত পতাকা শুভেচ্ছার নিদর্শন হিসেবে বাংলাদেশকে ২২০০ টন জ্বালানি তেল পাঠিয়েছে ভারত। ওই তেল বহনকারী একটি ট্রেন বৃহস্পতিবার ভারতের শিলিগুড়ি থেকে রওনা হয়েছে বাংলাদেশের উদ্দেশ্যে। |
ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বৃহস্পতিবার এ খবর জানানো হয়েছে। ভারতের জ্বালানি ও প্রাকৃতিকসম্পদ মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এই যাত্রার উদ্বোধন করেন।
বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলা আগামীকাল শনিবার পার্বতীপুরে চালানটি গ্রহণ করবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এটি জ্বালানি খাতে ভারত ও বাংলাদেশের মধ্যে সহায়তার একটি উজ্জ্বল পদক্ষেপ, যা ২০১৫ সালের জুনে ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরকালে গৃহীত যৌথ ঘোষণা ‘নতুন প্রজন্ম,নয়া দিশা’য় বর্ণিত ছিল।
উল্লেখ্য, একটি যৌথ উদ্যোগ কোম্পানির মাধ্যমে এনআরএল’র শিলিগুড়ি মার্কেটিং টার্মিনাল (পশ্চিমবঙ্গ) থেকে বিপিসি’র দিনাজপুর জেলায় পার্বতীপুর জ্বালানি পণ্য সংরক্ষণাগার পর্যন্ত ১৩০ কিলোমিটার ইন্দো-বাংলা ফ্রেন্ডশিপ পাইপলাইন (আইবিএফএল) বাস্তবায়নের জন্য ২০১৫ সালের ২০ এপ্রিল ঢাকায় দু’দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
বিপিসির প্রস্তাবিত শুভেচ্ছা মূল্যে এনআরএল ২২০০ টন গ্যাস অয়েলের প্রথম চালানটি সরবরাহ করেছে।

সূত্র: বাসস

/এনএস/এমএসএম

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি