ডিজিটাল বিপ্লবের পূর্ণ সুবিধা এখনও গ্রহণ করতে পারিনি: ড. ইউনূস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০২৪, ১৭:৫২আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৯:১৬

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ডিজিটাল বিপ্লবের পূর্ণ সুবিধা আমরা এখনও গ্রহণ করতে পারিনি। এখন যেহেতু কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার করা হচ্ছে, আসুন আমরা ভাবি যে কীভাবে এআই ব্যবহার করে উপরে উঠতে পারি এবং আমাদের উদ্যোক্তা ছেলে-মেয়েদের সুবিধার জন্য সমস্যাগুলো চিহ্নিত করতে পারি।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) কায়রোতে ডি-৮ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টা এসময় ডি-৮ নেতাদের সামনে দুটি প্রস্তাব উপস্থাপন করেন। তিনি বলেন, আসুন আমরা আমাদের বিশ্ববিদ্যালয় এবং সমতুল্য জ্ঞান প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর সংযোগ তৈরি করি এবং গভীর করি। বিশেষ করে ছেলে এবং মেয়েদের উদ্যোক্তা হিসেবে প্রস্তুত করার দিকে মনোনিবেশ করি। আমাদের উদ্যোক্তা এবং উচ্চতর শিক্ষা যে অবস্থানে আছে তার চেয়ে আরও সামনের দিকে যেতে হবে। আমাদের লক্ষ্য হওয়া উচিত এমন জ্ঞান-সমৃদ্ধি তৈরি করা, যা আমাদের তীব্র প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে জায়গা করে দেবে। যদি ডি-৮ বাণিজ্য ও বিনিয়োগ কাঠামোর দিকে নতুন করে নজর দিতে বলা হয়, তাহলে আমাদের তাই করা উচিত। ব্যবসা কেবল আমাদের সম্পদ গড়ার পেশা নয়, মানুষের জীবনে প্রভাব ফেলার জন্য রূপান্তর করতে হবে। নতুন সভ্যতা গড়তে তরুণ উদ্যোক্তারা সামাজিক ব্যবসায় যুক্ত হবে। 

তিনি আরও বলেন, বহু বছর ধরে আমরা প্রচলিত প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে আমাদের দেশগুলোর লাখ লাখ লোককে প্রাথমিক শিক্ষা এবং দক্ষ করার চেষ্টা করেছি। ১২০ কোটি মানুষের মধ্যে এটি একটি ক্রমবর্ধমান কঠিন কাজ। আমাদের আরও গভীরভাবে চিন্তা করতে হবে যে কীভাবে লাখ লাখ তরুণ প্রাপ্তবয়স্কদের কর্মক্ষেত্রে দক্ষ করে তোলা যায়, যেখানে সঠিক মনোভাব-মূল্যবোধ-নৈতিকতা কঠোর দক্ষতার মতোই গুরুত্বপূর্ণ।

‘এখন যেহেতু মৌলিক এআইভিত্তিক সরঞ্জাম এবং অ্যাপ্লিকেশনগুলো অ্যাক্সেসযোগ্য, আসুন একটি সমবায় শেখার এজেন্ডা সম্পর্কে চিন্তা করি, যা আমাদের জাতীয় উদ্যোগের পরিপূরক হতে পারে।’

ড. ইউনূস বলেন, আমরা এমন এক সময়ে মিলিত হয়েছি যখন বিশ্ব এক নজিরবিহীন চ্যালেঞ্জের সম্মুখীন। তারপরও অনেক সুযোগ আমাদের তাড়া করে বেড়ায়। যুব এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া এই শীর্ষ সম্মেলনের মূল সুর আমাদের মিলিত আশা-আকাঙ্ক্ষার সঙ্গে যথাযথভাবে প্রতিফলিত হয়েছে।

আমাদের প্রতিটি দেশেই রয়েছে বিপুল যুবশক্তি। উদাহরণস্বরূপ, বাংলাদেশে প্রতিবছর প্রায় আড়াই লাখ তরুণ-তরুণী শ্রমবাজারে প্রবেশ করছে। একটি বেসরকারি খাত চালিত অর্থনীতিতে, যখন আমরা তাদের বাজারের উপযোগী করে তুলতে বা চটপটে উদ্যোক্তা হিসাবে আত্মপ্রকাশে উৎসাহিত করার চেষ্টা করি, তখন আমরা দেখতে পাই যে প্রযুক্তির উত্থান কীভাবে চ্যালেঞ্জ এবং সুযোগগুলো তৈরি করেছে, যা আগে কখনও দেখা যায়নি। 

অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশের গ্রামীণ অঞ্চল, এমনকি এশিয়া, আফ্রিকা ও আরব বিশ্বজুড়ে ভ্রমণ করে আমি দেখেছি যে আজকের লাখ লাখ তরুণ কীভাবে চারপাশের প্রযুক্তি এবং উদ্ভাবনকে দ্রুত গ্রহণ করছে– যা কয়েক বছর আগেও অনেকে অসম্ভব বলে মনে করেছিল। 

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগগুলো আশ্চর্যজনকভাবে সক্ষম এবং প্রতিযোগিতামূলক উল্লেখ করে তিনি বলেন, এই অসংখ্য উদ্যোগগুলোর পাশে দাঁড়ানোর জন্য ডি-৮ দেশগুলোতে সম্মিলিতভাবে আমাদের যথেষ্ট সম্পদ রয়েছে, এমনকি ব্যক্তিগত ফিলানথ্রপিতেও। আমাদের সামান্য সমর্থন দিয়ে ঝুঁকিমুক্ত অর্থায়নের মাধ্যমে তাদের কাছে অর্থ সরবরাহ করতে হবে।

/এসও/এমএস/এমওএফ/
সম্পর্কিত
প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
ড. ইউনূসের সময়ের ভিসিরা কে কোথায়
ড. ইউনূস সরকারের কর্মকাণ্ডের তদন্ত চাওয়া রিট খারিজ
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম