গ্যাস বিস্ফোরণে বনানীতে আবাসিক ভবনে আগুন, আহত ১২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মার্চ ২০১৬, ১০:৪৪আপডেট : ১৮ মার্চ ২০১৬, ১৫:৪০

বনানীতে গ্যাসলাইনে বিস্ফোরণ রাজধানীর বনানী এলাকায় একটি আবাসিক ভবনে বৃহস্পতিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে আহত হয়েছেন প্রায় ১২ জন। অগ্নিদগ্ধ তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস বিস্ফোরণ থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। আশপাশের বাসিন্দারা জানিয়েছেন, আগুন লাগার আগে বিকট শব্দ হয়। দেখা গেছে ভবনের প্রত্যেক তলার রান্নাঘরের দেয়াল বিস্ফোরণে ভেঙে গেছে।
বৃহস্পতিবার রাত পৌনে দুইটার দিকে বনানীর ২৩ নম্বর রোডের ৯ নস্বর বাড়িতে এ আগুন লাগে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করে।
আগুন লাগার পর ভবনের অনেক বাসিন্দা ছাদে অবস্থান নেন। অনেকে বাসার মধ্যে আটকা পড়েন। ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করেন।
বনানীতে গ্যাসলাইনে বিস্ফোরণ অগ্নিকাণ্ডের পরপরই ঘটনাস্থলে পৌঁছান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। তিনি পাশের আরেকটি ভবনের ছাদ থেকে আগুনের পরিস্থিতি এবং নেভানোর কাজ পর্যবেক্ষণ করেন। পরে তিনি ওই ভবনের ভেতরেও যান।
মেয়র আনিসুল হক সাংবাদিকদের বলেন, ‘আমরা দেখেছি নিচে গ্যাস লাইনে লিক করছে।’
ছবি: নাসিরুল ইসলাম।

/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম