আফগানিস্তানে অপহৃত ব্র্যাকের দুই কর্মকর্তাকে উদ্ধারের চেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মার্চ ২০১৬, ১৩:৫৯আপডেট : ১৮ মার্চ ২০১৬, ১৬:৪১

ব্র্যাক দেশের শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের দুই কর্মকর্তা আফগানিস্তানে অপহরণের শিকার হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ এলাকায় অস্ত্রধারীরা তাদের অপহরণ করে নিয়ে যায় বলে জানিয়েছেন ব্র্যাকের কর্মকর্তারা। তবে অপহরণকারীদের পরিচয় জানা সম্ভব হয়নি। তবে দুই কর্মকর্তাকে উদ্ধারে ব্র্যাকের পক্ষ থেকে আফগান সরকার ও স্থানীয় প্রসাশনের সহযোগিতায় চেষ্টা চালানো হচ্ছে।
ব্র্যাকের মিডিয়া ম্যানেজার মাহবুবুল আলম কবির বাংলা ট্রিবিউনকে জানান, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে কুন্দুজ থেকে বাগলান যাওয়ার পথে ব্র্যাকের তিন কর্মকর্তাকে অপহরণ করে অস্ত্রধারীরা। তাদের মধ্যে দুইজন বাংলাদেশি এবং একজন আফগান। কিছু দূর যাওয়ার পর আফগান কর্মকর্তাকে ছেড়ে দেয় অপহরণকারীরা। তবে এর সঙ্গে তালেবান জঙ্গিরা জড়িত কি না- সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও তথ্য পাওয়া যায়নি।
অপহৃত দুই বাংলাদেশি হলেন- প্রধান প্রকৌশলী শওকত ও হিসাবরক্ষণ কর্মকর্তা সিরাজুল ইসলাম। দুজনের বাড়িই পাবনা জেলায় বলেও জানা গেছে।
মাহবুবুল আলম কবির আরও জানান, ব্র্যাকের স্থানীয় কার্যালয়ের পক্ষ থেকে স্থানীয় পুলিশ ও আফগান কর্মকর্তাদের জানানো হয়েছে এবং তাদের সাহায্য নেওয়া হয়েছে।

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম