আগামী মাসের মধ্যেই সবাই বই পাবেন: প্রেস সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০২৫, ১৮:৫৭আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ১৯:০৩

অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, পাঠ্যপুস্তক নিয়ে আজ (বৃহস্পতিবার) উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হয়েছে। পাঠ্যপুস্তক আগামী মাসের মধ্যে সবাই হাতে পাবে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন তিনি।

শফিকুল আলম বলেন, বাজারে নানা অপপ্রচার চালানো হচ্ছে যে, আগের সরকারের আমলে একদিনের জন্য পাঠ্যপুস্তক উৎসব করতেন, দেখানো হতো যে পাঠ্যপুস্তক সবাই জানুয়ারির ১ তারিখে পাচ্ছেন। কিন্তু আসলে আমরা যেগুলো তথ্য পাচ্ছি, ২০১০ সালের পর থেকে বেশিরভাগ সময় পুরোপুরি বিতরণ হতে মার্চ, আবার কোনও কোনও বছর জুলাই মাসও হয়েছে। এই বিষয়ে অন্তর্বর্তী সরকার কাজ করছে। এমনও হয়েছে যারা কাগজ উৎপাদন করেন তাদের সঙ্গেও সরকার বসেছে।

শফিকুল আলম আরও জানান, চট্টগ্রামের জলাবদ্ধতা বর্ষা মৌসুমে দ্রুত নিরসন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

এছাড়া ট্র্যাফিক সমস্যা নিয়ে নগরবাসী দীর্ঘদিন ভুগছে। সেটি কত দ্রুত সমাধান করা যায় তা এবং কী কী পদক্ষেপ নেওয়া যায় সেটি নিয়ে উপদেষ্টা পরিষদে বড় আলোচনা হয়েছে। সামনে এই বিষয়ে দ্রুত পদক্ষেপ দেখা যাবে।  

/এসও/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান