ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর প্রস্তাব বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত: আসিফ নজরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০২৫, ১৯:১৬আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ০০:৪২

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, মতবিনিময়ে যারা অংশ নিয়েছেন তারা বলেছেন— ঐকমত্য পোষণ করে সর্বসম্মতিক্রমে একটি ডকুমেন্ট প্রস্তুত করার জন্য সময় লাগুক, তাড়াহুড়া যেন না করা হয়, আবার অযথা কালক্ষেপণ যেন না করা হয়। কয়েকজন প্রস্তাব করেছেন— এই লক্ষ্যে সংগঠিতভাবে আলোচনা করার জন্য যেন একটি কমিটি গঠন করা হয়, সেই প্রস্তাবও এসেছে। তিনি বলেন, ‘সব প্রস্তাব অ্যাক্টিভলি বিবেচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।’

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সর্বদলীয় বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

আসিফ নজরুল বলেন, ‘ঘোষণাপত্র নিয়ে কতটা সময় নেওয়া যায়, সেটি আলোচনা করা হয়েছে। তবে চেষ্টা করা হচ্ছে— যেন অযথা কালবিলম্ব না হয়, সময়ক্ষেপণ না হয়। সবাই একমত হয়েছেন যে, সবার ঐকমত্যের ভিত্তিতে আরও নিবিড় আলোচনার করে এ ধরনের একটি ডকুমেন্ট প্রস্তুত হওয়া উচিত। সবাই আশাবাদ ব্যক্ত করেছেন যে, এই প্রক্রিয়ায় আমরা সফল হবো। গণঅভ্যুত্থানকালে অটুট জাতীয় ঐক্যের মাধ্যমে আমরা ফ্যাসিস্ট গণহত্যাকারী স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েছি— সেই ঐক্যের ন্যারেটিভ সবাই ঐক্যবদ্ধভাবে প্রণয়ন করতে পারবো— সেই আশাবাদ ব্যক্ত করে সভা শেষ হয়েছে।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, ‘রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনও রকম দূরত্ব সৃষ্টি হয়নি। শুধুমাত্র কী প্রক্রিয়ায় আলোচনা করা হবে, সেটা নিয়ে বিভিন্ন ধরনের মতামত এসেছে। বিভিন্ন মতামতকে আমরা স্বাগত জানাই। আমরা কোথাও অনৈক্যের সুর দেখি না। বরং সবাই মিলে যেন কাজ করা যায়, সবার মতামত যাতে প্রতিফলিত হয়, আমরা মনে করি— এটি ঐক্যেকে আরও প্রতি সুদৃঢ় করবে।’

আসিফ নজরুল আরও বলেন, ‘এটি নিয়ে আরও আলোচনা হতে পারে, কমিটি হতে পারে, দ্বিপাক্ষিক আলোচনা হতে পারে। সেগুলোর বিষয় আমরা অ্যাক্টিভলি বিবেচনা করে ওনাদের পরামর্শের ভিত্তিতে একটা কর্মকৌশল ঠিক করবো।’

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
সরকারের মধ্যে ‘কিচেন কেবিনেট’ কেন বলা হয়?
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম