বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি বিশ্বব্যাংকের সমর্থন পুনর্ব্যক্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০২৫, ২৩:৪৭আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ২৩:৪৭

বাংলাদেশ পুনর্গঠনে অন্তর্বর্তীকালীন সরকারকে বিশ্বব্যাংকের সহায়তার কথা পুনর্ব্যক্ত করেছেন বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আন্না বেজের্দে। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

ড. মুহাম্মদ ইউনূসকে বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অপারেশনস) বলেন, ‘আমি আমাদের সমর্থন জানাতে চাই। আপনারা যে ধরনের সহযোগিতা চান, তার জন্য আমাদের ওপর নির্ভর করতে পারেন।’

তিনি আরও বলেন, ‘বিশ্বব্যাংক বছরের দ্বিতীয়ার্ধে বাংলাদেশকে সহায়তা দিতে চায়।’

আলোচনায় তারা জুলাই মাসের অভ্যুত্থান, অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার উদ্যোগ এবং দেশের অর্থনীতির অবস্থা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
বৈঠকে প্রধান উপদেষ্টার এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ ও জেনেভায় বাংলাদেশের স্থায়ী দূত তারেক আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

/এসও/আরআইজে/
সম্পর্কিত
অর্থনীতিতে নারীর ক্ষমতায়নে পিছিয়ে বাংলাদেশ
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান