সরকার থেকে পদত্যাগের সিদ্ধান্ত হয়নি: নাহিদ ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০২৫, ১৮:৫৯আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ২১:৫৬

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, সরকার থেকে তাদের পদত্যাগের এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। হলে অবশ্যই সাংবাদিকদের জানানো হবে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকালে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, পদত্যাগের বিষয়টি কোন উৎস থেকে পত্রিকায় লেখা হয়েছে সেটি উল্লেখ নাই। এ ধরনের কোনও সিদ্ধান্ত এখনও তার নিজের কিংবা আসিফের দিক থেকে হয়নি। আর হলে অবশ্যই জানানো হবে। রাজনৈতিক দলে অংশগ্রহণের প্রয়োজন হলে অবশ্যই জানাবো। তবে সেটি আমরা এখনও ভাবিনি।

তিনি বলেন, এই আলাপটা আসছিল রাজনৈতিক দলগুলো থেকে। তারা সরকারে থেকে রাজনৈতিক দল গঠন করা নিয়ে প্রশ্ন তুলেছিল। তখন আমি বলেছিলাম যে নতুন রাজনৈতিক দল হোক আর অন্য কোনও রাজনৈতিক দলে হোক, আমরা সরকারে থাকা অবস্থায় সেগুলোর সঙ্গে সম্পৃক্ত হবো না। এখন পর্যন্ত আমাদের এমন কোনও সিদ্ধান্ত বা পরিকল্পনা হয়নি।

অপর এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, এটা তো গুরুত্বপূর্ণ একটা সংবাদ। সেক্ষেত্রে পত্রিকা কর্তৃপক্ষের উৎসটা পরিষ্কার করা উচিত ছিল। আমাদের জায়গা থেকে এমন সিদ্ধান্ত হয়নি।

আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, এ বিষয়ে সরকার এখনও সিদ্ধান্তে পৌঁছায়নি। বিচার কার্যক্রম চলমান আছে। ট্রাইব্যুনালের বিচার কার্যক্রমটা আগে দেখতে চাই। আদালত কী বলেন। আর রাজনৈতিক দলগুলোর সঙ্গেও আলোচনার বিষয় আছে। এটা তো আসলে কেবল আইনগত সিদ্ধান্ত নয়। রাজনৈতিক সিদ্ধান্তেরও বিষয় আছে। তবে ব্যক্তিগত জায়গা থেকে আমরা মনে করি, আওয়ামী লীগ পনের বছর যে ফ্যাসিজম করেছে, জুলাই আগস্টে যে গণহত্যা সংঘটিত করেছে, তারপর আসলে আওয়ামী লীগের রাজনীতি করার আর অধিকার নাই। আওয়ামী লীগ নামে ও ব্যানারে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ থাকা উচিত না বলে আমরা মনে করি। এর আইনগত ও রাজনৈতিক প্রক্রিয়া কী হবে সেটি আলোচনা করে বের করতে হবে। আমরা এটাও বলেছি, রাজনৈতিক প্রতিহিংসা করতে চাই না। আমরা রিকনসিলিয়েশন চাই। আমরা জাস্টিসও চাই।

/জেইউ/এমএস/এমওএফ/
সম্পর্কিত
ঈদের নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে নাহিদ ইসলামের শুভেচ্ছা বিনিময়
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম