৩২ নম্বরের বাড়িতে অগ্নিসংযোগ ক্ষোভের বহিঃপ্রকাশ: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩৫আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১০

বুধবার ও বৃহস্পতিবার ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবের বাড়িসহ বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ বা ভাঙচুরের ঘটনাকে ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তবে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, সেটির চেষ্টা করা হবে বলে তিনি জানান।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘এই ঘটনাকে ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে দেখবো। তারপরও এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করার চেষ্টা করতে হবে আমাদের।’

একটি ঘটনা ঘটে গেছে এবং পরবর্তীকালে এ ধরনের ঘটনা সবসময় ঘটবে, এমন কোনও কথা নয়। তবে কী পদক্ষেপ নেবে সরকার সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। স্বরাষ্ট্র উপদেষ্টা ভালো বলতে পারবেন বলে তিনি জানান।

তৌহিদ হোসেন বলেন, ‘আন্তর্জাতিক মিডিয়ায় এটি যে নেতিবাচকভাবে আসবে তা আমরা জানি। সরকারের পদক্ষেপের বিষয়টি হচ্ছে—সেখানে সেনাবাহিনী উপস্থিত হয়েছিল এবং তারা নিয়ন্ত্রণ করতে পেরেছে, যাতে বাড়াবাড়ি না হয়। যখন শুরু হয়ে গেছে, তখন সম্পূর্ণ থামাতে পারেনি। তবে এটি যাতে ছড়িয়ে না পড়ে বা আর যাতে ক্ষতি না হয়, সেটি তারা (সেনাবাহিনী) নিয়ন্ত্রণ করতে পেরেছে।’

বিদেশিরা এ বিষয়ে জানতে চাইলে কী বলবেন, সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, ‘প্রথম কয়েক দিনের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির পর আস্তে আস্তে সবকিছু স্থিতিশীল হয়ে আসছিল। একটি জিনিস খেয়াল করবেন, এ ধরনের ঘটনা তখনও ঘটতে পারতো, ঘটেনি। কিন্তু এখনকার অবস্থান হচ্ছে—শেখ হাসিনা ভারতে থেকে যেসব বক্তৃতা-বিবৃতি দিচ্ছেন, সেটি ছাত্র-জনতা ভালোভাবে নেয়নি। তিনি (হাসিনা) অবিরাম উসকে দিচ্ছেন। তারই ফলশ্রুতিতে এ ঘটনা ঘটেছে বলে আমাদের বিশ্বাস। তিনি এ ধরনের ঘটনা থেকে যদি বিরত থাকতেন, তাহলে এরকম ঘটনা হয়তো ঘটতো না।’

/এসএসজেড/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
আবাসিক হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষ
বাসাবোতে তুলার গোডাউনে আগুন
ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুতের সাবস্টেশনে আগুন
সর্বশেষ খবর
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?