চীনে কৃষি পণ্য রফতানিতে এফএও’র সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০২৫, ১৫:১৬আপডেট : ২৭ মার্চ ২০২৫, ১৫:১৬

চীনে বড় পরিসরে ফল ও কৃষিজাত পণ্য রফতানির প্রচেষ্টায় খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২৭ মার্চ) চীনের উপকূলীয় শহরে বোয়াও ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনের ফাঁকে এফএও’র মহাপরিচালক কু ডংগিউয়ের সঙ্গে সাক্ষাতে এই সহায়তা কামনা করেন প্রধান উপদেষ্টা। প্রফেসর ইউনূস বলেন, চীন কৃষি ও অ্যাকুয়াকালচার পণ্যের শীর্ষ আমদানিকারক হিসেবে আবির্ভূত হচ্ছে, কিন্তু চীনের বাজার সম্পর্কে ধারণা না থাকায় বাংলাদেশ বাজারে আসতে পারছে না।

তিনি এফএও মহাপরিচালককে চীনা আমদানিকারক এবং বাংলাদেশের খামার ও ফল উৎপাদকদের মধ্যে সংযোগ হিসেবে কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, ফল প্রক্রিয়াজাতকরণ, সবজি সংরক্ষণ, সংরক্ষণ ও প্যাকেজিংয়ে আমাদের সহায়তা প্রয়োজন। আপনারা চীনকে আমাদের কৃষক ও রফতানিকারকদের সঙ্গে সংযুক্ত করতে পারেন।

তিনি বলেন, চীন শিগগিরই বাংলাদেশ থেকে আম আমদানি করবে এবং এফএও’র সহায়তায় দেশটি সহজেই আরও রফতানিযোগ্য সবজি ও ফলমূল তৈরি করতে পারে।

মহাপরিচালক এফএও’র পূর্ণ সহায়তার প্রস্তাব দিয়ে বলেন, চীনে বাংলাদেশের কৃষিপণ্য রফতানির প্রচেষ্টায় তার সংস্থা একটি নতুন প্রকল্প গ্রহণ করবে।

কুই ডংগিউ বলেন, আমরা বাংলাদেশ ও চীনের খামার কোম্পানিগুলোর মধ্যে একটি নতুন নেটওয়ার্ক স্থাপন করবো।

তিনি বলেন, বাংলাদেশ এফএও’র সহায়তার বৃহত্তম গ্রহীতা এবং তিনি আশা প্রকাশ করেন যে, প্রফেসর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ ভালো করবে।

তিনি আরও বলেন, আপনি আমার বড় ভাই। আমি আন্তরিকভাবে আশা করি, আপনার দেশ খুব ভালো করবে। আমরা অবশ্যই আপনাকে সাহায্য করবো।

বৈঠকে জ্বালানি উপদেষ্টা ফওজুল কবির খান উপস্থিত ছিলেন।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
মে মাসে রফতানি আয় ৪৪০ কোটি ডলার
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম