নতুন বাংলাদেশ গড়তে জাপানের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০২৫, ১৫:৫০আপডেট : ৩০ মে ২০২৫, ২০:১৫

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস নতুন বাংলাদেশ গড়তে জাপানি কোম্পানিগুলোর সমর্থন কামনা করেছেন এবং দেশে আরও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (৩০ মে) জাপানে চলমান সফরের তৃতীয় দিনে টোকিওতে এক গোলটেবিল আলোচনায় তিনি এই আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা বলেন, ‘তোমাদের সবাইকে দেখে খুব ভালো লাগছে; এটি এমন কিছু যা আমাদের আশ্বস্ত করে। গত ১০ মাসে আমরা খণ্ড খণ্ড করে পুনর্গঠন করছিলাম, সেখানেই জাপানের সমর্থন অত্যন্ত সহায়ক ছিল।’

প্রধান উপদেষ্টা বলেন, স্বৈরাচারী সরকারের বিদায়ের মধ্য দিয়ে বাংলাদেশ ‘‘জীবনের চিহ্ন’’ পেয়েছে। অগোছালো ব্যবস্থা ঠিক করার জন্য স্বস্তির জায়গা চেয়েছে।’

তিনি বলেন, ‘আজ আমরা এমন এক পরিস্থিতিতে রয়েছি, যখন আপনাদের সমর্থন আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন। আমাদের অঙ্গীকার নতুন বাংলাদেশ গড়া। আমরা পুরনো বাংলাদেশ থেকে দূরত্ব বজায় রাখতে চাই।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশে এখন যে ঘাটতি রয়েছে তা শিগগিরই কেটে যাবে। আমরা আশা করি, এটি অতীতের বিষয় হবে। এটাই জাতির জন্য সবচেয়ে বড় সুযোগ। আমাদের সবারই ভয়ানক অভিজ্ঞতা হয়েছে এবং আমরা এটিকে অতীতের বিষয় হিসেবে ধরে রাখতে চাই।’

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে জেট্রোর চেয়ারম্যান ও সিইও নোরিহিকো ইশিগুরো বলেন, ‘সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ উল্লেখযোগ্য প্রবৃদ্ধি ও বিনিয়োগের সুযোগ পেয়েছে।’

জাপান-বাংলাদেশ কমিটি ফর কমার্শিয়াল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের (জেবিসিসিইসি) চেয়ারম্যান ও মারুবেনি করপোরেশনের ডিরেক্টর, মেম্বার ও এক্সিকিউটিভ করপোরেট অ্যাডভাইজার ফুমিয়া কোকুবু বলেন, ‘বাংলাদেশে ব্যবসা করা ৮৫ শতাংশ জাপানি কোম্পানি আশা করছেন, এ বছর ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট (ইপিএ) সই হবে। তিনি কর বিধিমালা সংস্কারেরও আশা করেছিলেন।

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শিনিচি সাইদা বলেন, ‘অন্তর্বর্তী সরকার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সুরক্ষিত করেছে তা হলো অর্থনীতি। কোনও প্রকল্প বন্ধ করা হয়নি, কোনও ব্যবসা স্থগিত করা হয়নি।’

গোলটেবিল আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুমিতোমো করপোরেশনের সিইও শিংগো উয়েনো; ইউগেলেনা কোং লিমিটেডের সিইও মিতসুরু ইজুমো, জেরার চিফ গ্লোবাল স্ট্র্যাটেজিস্ট স্টিভেন উইন, জেবিআইসির সিনিয়র ব্যবস্থাপনা পরিচালক কাজুনোরি ওগাওয়া; ওনোডা ইনকরপোরেটেডের সভাপতি শিগেয়োশি ওনোদা, জেট্রোর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কাজুয়া নাকাজো, আইডিই-জেট্রোর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মায়ুমি মুরায়ামা।

সমাপনী বক্তব্য দেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।

/এসও/আরকে/এমওএফ/
সম্পর্কিত
ভূমিকম্পের ক্ষত পেরিয়ে নোতোয় ফিরছে পর্যটন
ছাত্রশক্তির সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন জাহিদ আহসান
ভারতে বড় বিনিয়োগে এগোচ্ছে জাপানি প্রতিষ্ঠান
সর্বশেষ খবর
তেল-গ্যাস-বিদ্যুৎ দিতে না পারলে সরকার গদিতে থাকতে পারবে না: নাহিদ ইসলাম
তেল-গ্যাস-বিদ্যুৎ দিতে না পারলে সরকার গদিতে থাকতে পারবে না: নাহিদ ইসলাম
কমেন্টে ভয়েস নোট, পোলসহ যেসব নতুন সুবিধা আনলো টিকটক
কমেন্টে ভয়েস নোট, পোলসহ যেসব নতুন সুবিধা আনলো টিকটক
পুলিশে নিয়োগ, আবেদন চলছে 
পুলিশে নিয়োগ, আবেদন চলছে 
১৮ কোটি মানুষের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: জামায়াত আমির 
১৮ কোটি মানুষের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: জামায়াত আমির 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ