বিমান নির্মাণকারী সংস্থা এয়ারবাস ও মেঞ্জিস বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারত্ব চাইছে

বাংলা ট্রিবিউন ডেস্ক
১০ জুন ২০২৫, ১৯:৩৩আপডেট : ১২ জুন ২০২৫, ১৫:১৪

ইউরোপীয় বিমান নির্মাণকারী সংস্থা এয়ারবাস এবং ব্রিটিশ বিমান চলাচল জায়ান্ট মেঞ্জিস এভিয়েশন বাংলাদেশের সঙ্গে একটি দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেছে।

এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ওয়াউটার ভ্যান ওয়ার্শ ও মেঞ্জিস এভিয়েশনের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট চার্লস ওয়াইলি মঙ্গলবার (১০ জুন) লন্ডনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার হোটেলে সাক্ষাৎ করেছেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সাক্ষাৎকালে কোম্পানি দুটি তাদের প্রস্তাব পেশ করে। ভ্যান ওয়ার্শ প্রধান উপদেষ্টাকে বলেন, ‘আমরা বাংলাদেশকে একটি প্রধান অগ্রাধিকার দেশ হিসেবে চিহ্নিত করেছি। বাংলাদেশের জাতীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সঙ্গে অংশীদারত্ব গড়ে তুলতে এবং এটিকে লাভজনক করতে আগ্রহী।’

ভ্যান ওয়ার্শ জানান, এয়ারবাস— যা বছরে ৮০০টি বিমান সরবরাহ করে, হেলিকপ্টার এবং ফাইটার জেট তৈরিতেও পারদর্শী।

এসময় প্রধান উপদেষ্টা বলেন, ‘বিমান বহর আধুনিকীকরণের জন্য বাংলাদেশ সব প্রস্তাব শুনতে ইচ্ছুক, তবে দ্রুত কোনও সিদ্ধান্ত নিতে পারবে না।’

ড. ইউনূস বলেন, ‘কী করা যেতে পারে, কী করা উচিত, তা বুঝতে আমি খুবই আগ্রহী। সুতরাং, আমরা আপনাদের কথা শুনবো। তবে দ্রুত কোনও সিদ্ধান্তের আশা করবেন না। আমাদের সবকিছু নতুন করে দেখতে হবে।’

ভ্যান ওয়ার্শ বলেন, যদি বাংলাদেশ বিমান বহরে এয়ারবাস যুক্ত করার সিদ্ধান্ত নেয়, তাহলে ৮৫ শতাংশ অর্থায়ন এক্সপোর্ট ক্রেডিট এজেন্সি (ইসিএ) অর্থায়নের মাধ্যমে ব্যবস্থা করা যেতে পারে।

লন্ডন-ভিত্তিক মেঞ্জিস এভিয়েশন জানায়, তারা অন্তত ৬৫টি দেশের ৩০০টিরও বেশি বিমানবন্দরে একই ধরনের পরিষেবা প্রদানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিং এবং এয়ার কার্গো পরিষেবা দেওয়ার জন্য অন্যদের সঙ্গে প্রতিযোগিতায় যোগ দিতে ইচ্ছুক।

মেঞ্জিসের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ওয়াইলি প্রধান উপদেষ্টাকে বলেন, ‘আমরা আপনাদের জাতীয় বিমান সংস্থার পাশাপাশি বাংলাদেশি বিমানবন্দরগুলোকে সহায়তা করতে চাই।’

ওয়াইলি জানান, যদি তাদের গ্রাউন্ড হ্যান্ডলিং-এর দায়িত্ব দেওয়া হয়, তাহলে কোম্পানিটি ঢাকার তাদের বিশ্বব্যাপী ৬৫ হাজার কর্মীর একটি অংশের জন্য একটি প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করবে।

তিনি বলেন, ‘আমরা একটি প্রমাণিত ব্রিটিশ কোম্পানি এবং আমরা আপনাদের সহায়তা দিতে চাই।’

/এপিএইচ/এমকেএইচ/
সম্পর্কিত
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান