আইন মন্ত্রণালয় থেকে তিনটি সংস্কার কাজ হচ্ছে: উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৪ জুন ২০২৫, ১৬:৪০আপডেট : ১৪ জুন ২০২৫, ১৬:৪০

আইন মন্ত্রণালয় থেকে তিনটি সংস্কার নিয়ে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন উপদেষ্টা ড. আসিফ নজরুল। শনিবার (১৪ জুন) দুপুরে রাজধানীর বেইলি রোডে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার আয়োজিত লিগ্যাল এইড বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

মন্ত্রণালয়ের তিনটি সংস্কার উল্লেখ করে উপদেষ্টা বলেন, দ্রুত সময়ে অল্প খরচে মামলার নিষ্পত্তি করতে সিভিল প্রসিডিউর কোড সংশোধন করা; ন‍্যায়বিচার নিশ্চিত করতে ডিজিটালাইজেশন করা—এজন্য আমরা বিচারকের সংখ‍্যা বৃদ্ধি ও তাদের উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রশিক্ষণের বিষয়ে চিন্তা করছি; মামলার অভিশাপ থেকে মানুষকে মুক্তি দিতে আমরা আইনগত সহায়তা দেওয়া সংস্থাগুলোর আইন পরিবর্তন করতে যাচ্ছি, এতে করে বছরে দায়ের করা মামলা ৪০ শতাংশ কমে যাবে।

এছাড়াও ফৌজদারি কার্যবিধি আইনের সংশোধন করছি, আশা করি আগামী ১ মাসের মধ্যে এটা পাশ করতে পারবো বলে আশাবাদ ব‍্যক্ত করেন তিনি।

আইন উপদেষ্টা বলেন, ন্যায়বিচার নিশ্চিতে বিচারকদের প্রশিক্ষণ দেওয়াসহ নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। ছোট ছোট ও আপসযোগ্য মামলা আইনগত সহায়তা দেওয়া সংস্থার মাধ্যমে আপসে বাধ্যতামূলক করা হবে।

/বিআই/এমকেএইচ/
সম্পর্কিত
‘জিয়ার রাষ্ট্রচিন্তার সঙ্গে সামঞ্জস্য রেখেই চলছে সংস্কার কাজ’
‘সংস্কার যেন কেবল স্লোগানে আটকে না থাকে’
‘আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই’
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম