‘বর্ডার থেকে বেডরুম’ পর্যন্ত নিরাপত্তার দাবি নারী সংহতির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০১৬, ২০:৪৩আপডেট : ২৫ মার্চ ২০১৬, ২০:৫২


নারী সংহতির মানববন্ধন সোহাগী জাহান তনুর ধর্ষক ও হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে নারী সংহতি কেন্দ্রীয় কমিটি। একইসঙ্গে ‘বর্ডার থেকে বেডরুম’ পর্যন্ত নারীর নিরাপত্তার দাবি জানিয়েছে সংগঠনটি।
শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, সোহাগী জাহান তনুকে কুমিল্লা সেনানীবাসে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যা করা হয়েছে। পাঁচদিন পার হয়ে গেলেও সরকার ধর্ষক ও হত্যাকারীদের আটক করতে পারেনি।
বিদ্যমান সমাজে রাষ্ট্রের পুরুষতান্ত্রিক নিপীড়নমূলক কাঠামো উল্লেখ করে তারা বলেন, নারীর প্রতি বিদ্বেষমূলক সাংস্কৃতিক মূল্যবোধ নারীকে কেবল একটি ভোগের বস্তু হিসেবে দাঁড় করেছে। আর এর সঙ্গে যুক্ত হয়েছে ক্ষমতাসীনদের রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়। ফলে নারীর প্রতি সহিংসতা বন্ধ হচ্ছে না। বরং ধর্ষণ, নিপীড়ন ও সন্ত্রাসের মতো ঘটনা ঘটলেও তার উপযুক্ত শাস্তি হচ্ছে না।
এ সময় তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বিদ্যমান আইনেও নারীর প্রতি যৌন সন্ত্রাসের ঘটনা প্রমাণ ও বিচার পাওয়া পর্যন্ত নারীকে বহু হেনস্থার শিকার হতে হয়।
তনুর ধর্ষক ও হত্যাকারীদের বিচার প্রক্রিয়া থেকে আড়াল করার চেষ্ঠা হচ্ছে অভিযোগ করে তারা বলেন, তনু হত্যার ঘটনায় তনুর পরিবার মামলা করলেও তাদেরকে নজরদারির মধ্যে রাখা হচ্ছে এবং নানাভাবে মিডিয়া থেকে দূরে রাখা হচ্ছে। আবার সেনানিবাসের ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্ঠাও করা হচ্ছে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক রেবেকা নীলা, দপ্তর সম্পাদক নাসরিন আখতার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক সোভানী জামাল, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য ফিরোজ আহমেদ প্রমুখ।

/এসআইএস/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি