বাংলাদেশিদের বিদেশে নিয়োগ সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুন ২০২৫, ১৯:০৩আপডেট : ১৬ জুন ২০২৫, ১৯:০৪

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলকে প্রধান করে বাংলাদেশিদের বিদেশে নিয়োগসংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি গঠন করেছে সরকার। সোমবার (১৬ জুন) ১১ সদস্যের এ কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন– অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন, সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, সাংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

কমিটিতে সহায়তাদানকারী কর্মকর্তা হিসেবে আছেন মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব/প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, জননিরাপত্তা বিভাগের সচিব, সুরক্ষা সেবা বিভাগের সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সচিব), অর্থ বিভাগের সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ও সাংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব।

কমিটির কার্য পরিধি সম্পর্কে বলা হয়েছে, উপদেষ্টা পরিষদ কমিটি বিদেশে জনশক্তি নিয়োগ সংক্রান্ত কার্যাবলির সমন্বয় সাধন, বর্তমান শ্রমবাজার সম্প্রসারণ ও নতুন শ্রমবাজার অন্বেষণে দিকনির্দেশনা, বৈদেশিক কর্মসংস্থান সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় সুপারিশ প্রণয়ন, অভিবাসী কর্মীদের সামগ্রিক কল্যাণ সংক্রান্ত সুপারিশ প্রণয়ন এবং সেফ, অডারলি অ্যান্ড রেগুলার মাইগ্রেশন নিশ্চিতে অভিবাসন প্রক্রিয়ার সব পর্যায়ে সুষ্ঠু ব্যবস্থাপনার বিষয়ে সুপারিশ প্রণয়ন করবে।

এছাড়া অভিবাসনপ্রত্যাশী কর্মীদের দক্ষতা উন্নয়নের বিষয়ে সুপারিশ প্রণয়ন, বৈধপথে রেমিট্যান্স বৃদ্ধির বিষয়ে সুপারিশ প্রণয়ন, বিদেশফেরত কর্মীদের রি-ইন্ট্রিগ্রেশন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার সুপারিশ প্রণয়ন এবং উপর্যুক্ত বিষয়াবলির সঙ্গে সম্পর্কিত অন্য যে কোনও বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও সুপারিশ দেবে এ কমিটি।

কমিটির সভা প্রয়োজন অনুসারে অনুষ্ঠিত হবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কমিটিকে সাচিবিক সহায়তা দেবে। কমিটি প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

এ সংক্রান্ত বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের ২০২৪ সলের ৮ এপ্রিল জারি করা প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে।

/এসআই/আরকে/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
লুটপাট চললে সরকারের হাতে হারিকেন ধরিয়ে দেওয়া হবে: তারিকুল
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি